Monday , 13 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রচ্ছদ
  7. প্রশাসন
  8. বরিশাল বিভাগ
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ

বরিশালবাসীর ব্যতিক্রমী উদ্যোগঃ ব্যানার-ফেস্টুন নয়, প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

প্রতিবেদক
ATN24_admin_01
July 13, 2026 3:38 pm

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছেছেন। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদরে দিনভর নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার তোরণ, ব্যানার-ফেস্টুন ছাড়াই প্রধানমন্ত্রীকে বরণে সাদামাটা আয়োজনের মধ্যেও বরিশালবাসী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানবপ্রাচীর তৈরি করে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছেন বরিশাল বিএনপিসহ স্থানীয়রা।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বরিশাল সফর। তাই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো আয়োজন করা হয়নি। সড়কের দুই পাশে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বরিশালের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন দিকনির্দেশনা আসবে।

প্রসঙ্গত, ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে বরিশালে পৌঁছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান তিনি। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন, যা শেষ মুহূর্তে সফরসূচিতে যুক্ত হয়েছে।

সর্বশেষ - প্রচ্ছদ

আপনার জন্য নির্বাচিত

জুনে সড়কে নিহত ৪৬৩, বিশেষজ্ঞদের হাতে সড়কের দায়িত্ব দেওয়ার দাবি

বাগদান গুঞ্জনের মাঝে নতুন ছবি প্রকাশ পূজা চেরির

রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, আলোচ্য বিষয় হিসেবে যা যা থাকছে

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

বরিশালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুন: মেহেরপুরে আসামি ফোরকানের মোবাইল ফোন উদ্ধার

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

পুত্রকে জেমসের ড্রামস বাজানো শেখানোর ভিডিও ভাইরাল

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

বরিশালে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ!একটু রোদে স্বস্তি, তবে ধান হারিয়ে দিশেহারা কৃষক