বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সরাসরি
নভে. ২৫বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুতনভে. ২৫যে স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে সোহেল খাননভে. ২৫পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলিনভে. ২৫অধ্যক্ষের পদত্যাগ দাবিতে রংপুর পলিটেকনিকে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়াসেপ্টে. ২৫জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসেপ্টে. ২৫জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণসেপ্টে. ২৫বরিশালে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগসেপ্টে. ২৫বরিশালে ০৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ২৯ হাজার টাকা জরিমানা
বরিশাল

বরিশালে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগ

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে সিজারিয়ান অপারেশনের সময় নাজিয়া মাইশা নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বেসরকারি হাসপাতাল রাহাত আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।

নাজিয়া মাইশা অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘Nazia’s Closet’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি গণপূর্ত বিভাগের কর্মকর্তা মরহুম বাদলের ছোট মেয়ে এবং নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা ছিলেন।

স্বজনদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসক ডা. তহুরার ভুলের কারণে গুরুত্বপূর্ণ রক্তনালী বা নাড়ি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অপারেশন থিয়েটারেই নাজিয়া মাইশার মৃত্যু হয় বলে তারা দাবি করেন।

স্বজনদের আরও দাবি, ঘটনার পর প্রথমে নাজিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানানো হলেও পরে অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি তাদের জানানো হয়। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ চিকিৎসাগত ও আইনগত তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

নাজিয়া মাইশার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বরিশাল বিভাগের আরও খবর

সব দেখুন →