Friday , 25 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রচ্ছদ
  7. প্রশাসন
  8. বরিশাল বিভাগ
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ

বরিশালে ০৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ২৯ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
ATN24_admin_01
September 25, 2026 5:05 am

বরিশাল নগরীর নতুন বাজার ও সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান-এর নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে ঘরোয়া রেস্টুরেন্টকে ২০ হাজার, রোজ বিলাসকে ৩ হাজার এবং পার্টি বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৪টি মামলায় ২৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা অপসারণ এবং ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা