বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পিএসএল খেলতে রিয়াদ-মুস্তাফিজ এখন আমিরাতে

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১১:৪৭ অপরাহ্ণ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে রাতে সংযুক্ত আরব আমিরাতে যান জাতীয় দলের দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। রাত পৌনে ১টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেন তারা।

পিএসএলে মাহমুদউল্লাহকে ধরে রেখেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজকে কিনেছে লাহোর কালান্দার্স। এবারই প্রথম পিএসএল খেলবেন বাঁহাতি এই পেসার।

পেশোয়ার জালমির হয়ে খেলবেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে এখনো ভিসা না পাওয়ায় আজ যেতে পারছেন না তামিম। ভিসা পেলেই তিনি আমিরাতে উড়াল দেবেন। আর সাকিব আঙুলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় প্রথম দিকের কিছু ম্যাচ খেলতে পারবেন না।

আগামী ৪ মার্চ পর্যন্ত পিএসএলে খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তারা সরাসরি কলম্বোতে জাতীয় দলকে রিপোর্ট করবে। নিদাহাস ট্রফি নামের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ৪ মার্চ।

স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতকে নিয়ে নিদাহাস ট্রফি শুরু হবে ৬ মার্চ, আর ফাইনাল হবে ১৮ মার্চ। জানা গেছে, শ্রীলঙ্কা সফর শেষে ক্রিকেটাররা আবার পিএসএলে খেলতে যেতে পারবেন।

(Visited ২১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এ দেশ হবে শুধু মুক্তিযোদ্ধাদের : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ’ বিশেষ সন্মাননা পুরস্কার অর্জন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রেখে কোন বিশেষ বিধান বা বিবেচনায় না রাখার দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

ফরচুন বরিশাল’ দলের থিম সং গাইলেন ০৩ শিল্পী

ভেজাল খাদ্যের বিরুদ্ধে বুধবার থেকে অভিযান

সাংবাদিকদের সঙ্গে নিয়েই অপরাধ দমন করতে চাইঃনবাগত পুলিশ সুপার

প্রশংসায় ভাসছেন জুনিয়র আইয়ুব

অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে ন্যান্সি

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বরিশালের সোহেল নিহত

বরিশালে মঙ্গলবার থেকে ভোটার হালনাদ শুরু