বুধবার , ২৮ মার্চ ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় স্ত্রীদের নিয়ে ৩ ছেলে কারাগারে

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৮, ২০১৮ ৭:৫০ অপরাহ্ণ

৭০ বছরের বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় ৩ ছেলে ও তাদের স্ত্রীদের ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানার আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম একেএম নাসিরুদ্দিন। জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ তিনি এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ওই বৃদ্ধার তিন ছেলে নুর উদ্দিন, নুর হোসেন ও নুর ইসলাম এবং পুত্রবধূ পারভীন আক্তার, শামীম আক্তার ও ডেইজি আক্তার। রায় ঘোষণার পর ছয় জনকে কারাগারে পাঠানো হয়।

বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান আজাদ বলেন, ‘২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি মধ্যম হালিশহর বাকের আলী টেক এলাকায় বৃদ্ধা রওশন আরা বেগমকে মারধরের ঘটনায় এই রায় দিয়েছে আদালত। হালিশহর এলাকার বাড়ির অংশ ৩ ছেলেকে না দেওয়ায় বৃদ্ধাকে মারধরের অভিযোগে ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালতে হত্যা চেষ্টার মামলা হয়। একই বছরের ৩০ ডিসেম্বর পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

পটুয়াখালীতে যৌতুকের দাবিতে ঘরছাড়া কিশোরী বধূ আয়শা

বরিশালে প্রথম বারের মতো জলবায়ূ পরির্বতন মোকাবেলায় যুব সম্মেলন।।

বরিশালে ঘন কুয়াশার কারনে দুই লঞ্চের সংঘর্ষে নিহত-২ আহত-৪

সরকারি প্রশিক্ষণ শেষে যুক্তরাজ্যে থেকে দেশে ফিরছেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান

কম্বল পেয়ে খুশি একই পরিবারের প্রতিবন্ধী দু’ভাই

বিশ্ববাসী এখন বাংলাদেশকে সম্মান দেয় : প্রধানমন্ত্রী

এসএসসির ফরম পূরণ বাড়তি টাকা আদায় ঠেকাতে তদারকি দল

বরিশালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, কোন প্রকার অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা জেলা প্রশাসক বরিশাল

কান্নায় ভেঙে পড়লেন ‘বাবা’, বিচার পেল ‘মেয়ে’দের চোখের জল