শনিবার , ৪ আগস্ট ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শনিবার সারা দেশে ছাত্র ধর্মঘট

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৪, ২০১৮ ১:০৩ পূর্বাহ্ণ

আগামীকাল শনিবার সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটা আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শুক্রবার সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ডেকেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে আগামীকাল শনিবার সারা দেশব্যাপী ছাত্রধর্মঘট ঘোষণা করা হলো।’

সরকার সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা, হামলাকারীদের বিচার এবং কোটা সংস্কার আন্দোলনের ৩ দফা দাবিতে মেনে নিয়ে অতি দ্রুত উদ্ভূত সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উক্ত ধর্মঘট কর্মসূচিতে দেশের সব সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণ করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নিহতরা হলো দিয়া খানম মীম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। গত পাঁচ দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মুহুর্তের সব খবর জানতে পাঠকের ভরসা অনলাইন নিউজ পেপার

সিনহা হত্যা : রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আসামিরা

আ.লীগের ১৪৮, জাপার ৩ ও স্বতন্ত্র ৪৯ চেয়ারম্যান নির্বাচিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ২ বোনের মৃত্যুএসএসসি-এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ, কমছে নম্বর ও সময়

বেসরকারি চার মেডিকেলের ভর্তি বন্ধ-স্বাস্থ্য মন্ত্রণালয়!!

ভুয়া খবর প্রমাণিত হলে সাংবাদিকের সরকারি স্বীকৃতি বাতিল

পদ্মাপাড়ের নায়করাজ আপনাকে ভুলব না

পরিচালক রফিক শিকদার আমাকে বিয়ের প্রস্তাব দেন : প্রিয়াঙ্কা

বরিশালে আন্তঃজেলা মাদক ডিলার জাকাত ফকির গ্রেপ্তার