শনিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ জনের

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ৭:৪২ অপরাহ্ণ

মাদারীপুর পৌর শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জেলা শহরের মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের আনিস মাতুব্বরে ছেলে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর (২২)।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর থানা পুলিশের ওসি কামরুল হাসান বলেন, শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্লার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন শ্রমিক সিরাজুল। তিনি ফিরে না আসায় শ্রমিক সুমন সেখানে প্রবেশ করেন। এ সময় তিনিও অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(Visited ৪১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সামাজিক বনায়নে সচ্ছল জীবন-যাপন করছে লাখ লাখ মানুষ : প্রধানমন্ত্রী

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে ০২টি অবৈধ ড্রেজার ধ্বংস

বঙ্গবন্ধুর সঙ্গে আমার মাও স্বাধীনতার একই স্বপ্ন দেখতেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা সিটি নির্বাচনে তাপসের সমর্থনে বরিশাল বিভাগীয় আ’লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়

পিপিএম পুলিশ পদক পেলো বরিশালের এস.আই মহিউদ্দিন

ঝালকাঠিতে পিস্তল, বোমা ও মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ মালেক গ্রেফতার

আনারস প্রতীক গণসংযোগ করেন জাকির চৌধুরী

বরিশালে উৎসব-আনন্দে স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সিটিজেন জার্নালিষ্টদের শপথ গ্রহন সম্পন্ন।।