সোমবার , ১২ নভেম্বর ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির নির্দেশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১২, ২০১৮ ১১:৩২ অপরাহ্ণ
ইসি

একাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে ইসি।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত একটি চিঠি সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এতে প্রতি উপজেলায় একজন, সিটি করপোরেশন এলাকায় ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত প্রতি তিন থেকে চারটি ওয়ার্ডের জন্য একজন, সিটি করপোরেশন ছাড়া জেলা সদরে প্রতি পৌর এলাকায় এক থেকে দু’জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা বলা হয়েছে।

এ ছাড়া পার্বত্য এলাকায় ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত তিন থেকে চারটি উপজেলার জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খানের সই করা এই চিঠিতে ভোট গ্রহণের পরদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখার কথাও বলা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাড়া সহকারী কমিশনারকে (ভূমি) সংশ্নিষ্ট উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এবং যেসব সহকারী কমিশনার (ভূমি) কর্মরত নেই, সেসব উপজেলায়, জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে অথবা বিভাগীয় বা অন্য কোনো অফিস অথবা প্রতিষ্ঠানে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

বিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী-সমর্থকদের জরিমানা বা কারাদণ্ড দিতে পারবেন।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নেইমার-সুয়ারেজ নৈপুণ্যে বার্সার জয়

দেশে নারী শিক্ষার হার যত বাড়বে সমাজে নারীরা ততবেশী সুরক্ষিত হবে-বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান

এক নজরে দেখে নিন ২০১৯ সালের ক্রীড়াসূচি

বরিশালে বিসিক নগরীসহ কয়েকটি স্থানে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল এবং মাস্ক বিতরণ করলেন জেলা প্রশাসন

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশালের ইফতার মাহফিল অনুষ্ঠিত।।

বরিশালে স্কুলের সামনে সিগারেট বিক্রি করায় ২ বিক্রেতার কারাদন্ড

সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের যে ১৬ জন

৮০ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে প্যানাসনিক!

দেশে ফিরছেন কাবুলে আটকেপড়া ১২ বাংলাদেশি

রাজধানীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা