শুক্রবার , ১ ফেব্রুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে নদীতে ডুবে কার্গো মালিকের মৃত্যু: হত্যা মামলা দায়ের

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১, ২০১৯ ১১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক// বরিশালের মুলাদীতে জেলেদের মারধরে জয়ন্তি নদীতে পড়ে কার্গো মালিক ছিডু খান নিহত হওয়ার ঘটনায় ৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

নিহতের ভাই দুলাল খান বাদী হয়ে বৃহস্পতিবার মুলাদী থানায় এই মামলা দায়ের করেন। নিহত সিডু খান চাঁদপুর জেলার মতলব থানার সিকিরচর গ্রামের মৃত রুস্তুম আলী খানের ছেলে। হত্যা মামলার নামধারী তিন আসামী হলেন মুলাদীর ভেদুরিয়া গ্রামের জেলে আরিফ মুন্সী, আল আমিন মুন্সী ও মোস্তফা মুন্সী।
মুলাদী থানার ওসি জিয়াউল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশালের নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন বৃহস্পতিবার ঘটনাস্থল জয়ন্তি নদীর মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট এলাকা পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, মুলাদীর ভেদুরিয়া গ্রামের জেলে মোস্তাফা মুন্সী, আরিফ মুন্সী, আল আমিন মুন্সী মাছ ধরার জন্য গত সোমবার রাতে জয়ন্তি নদীতে জাল পাতে। সিলেট থেকে বালু নিয়ে মাদারীপুর যাচ্ছিলো সিডু খানের কার্গোটি। ওইদিন রাত ৮টার দিকে জয়ন্তি নদী অতিক্রমের সময় জাল কার্গোর পাখায় (প্রপেলর) আটকে তাদের জাল ছিড়ে যায়। এতে ক্ষুব্দ হয়ে জেলেরা লাঠিসোটা নিয়ে কার্গোতে ওঠে মালিক ছিডু খা সহ অন্যান্য শ্রমিকদের বেদম মারধর করে। বেধরক মারধরে সিডু খান নদীতে পড়ে যায়। ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর গতকাল বুধবার বিকেল ৫টায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইলটের দক্ষতায় জরুরি অবতরণ, রক্ষা পেল ১৪৯ প্রাণ

পটুয়াখালীতে দ্রুত বিচার আইনের মামলায় ১৬ জন জেলহাজতে

বরিশালে পবিত্র মাহে রমযান ১৪৪০ হিজরী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ইনস্টাগ্রামে ভালো ছবি তুলতে পারলেই স্ট্রাইকার

বিএনপি ডিজিটাল ব্যবস্থা চায় না তাই বিষোদগার করছে: সেতুমন্ত্রী

নেইমারের ক্যারিয়ার-নির্ধারণী ম্যাচ আজ?

কাফরুল এলাকায় চলছে রাজউকের উচ্ছেদ অভিযান

নিষেধাজ্ঞাতেও বরিশালের নদীতে চলছে মাছ নিধনের মহোৎসব

বরিশালে অনুমোদনহীন নকল কসমেটিকস বিক্রয় করার অপরাধে ০১টি দোকান কে ৫০ হাজার টাকা জরিমানা

এবার শহীদুলের মুক্তি দাবী করলেন প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ