সোমবার , ৬ মে ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ৬, ২০১৯ ৭:৫০ অপরাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫।

এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন শিক্ষার্থী। অপরদিকে গত বছর এ বোর্ডের পাসের হার ছিল ৭৭ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৪৬২ জন।

সোমবার (৬ মে) পৌনে ১২টার দিকে ফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনেয়ারুল আজিম।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ৬ হাজার ৬৬১ জন। এরমধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ৫৪ হাজার ২২ জন। পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন। এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ১৩৮ জন আর ছাত্রী ৪৩ হাজার ৫৩৫ জন। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত