শুক্রবার , ৩০ আগস্ট ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান ০৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৩০, ২০১৯ ৩:১১ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে বরিশাল নগরীতে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নগরীর জর্ডন রোড এলাকায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায়।

জর্ডন রোডের লায়লা ল্যান্ডমার্ককে ৫ হাজার টাকা এবং অন্য দুটি নির্মানাধীন ভবনের কেয়ারটেকার মোঃ মিজান ও সাইদুল ইসলাম কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা। সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন-২০০৯ এর ৯৩ ধারা অনুযায়ী মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়, ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর, সৈয়দ এনামুল হক। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনস্বাস্থ্য রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে আমাদের জানিয়েছেন।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঠাণ্ডায় ঘরোয়া সমাধান

১০ ডিসেম্বর শনিবার বরিশালে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কালপুর’।।

বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে নানান কর্মসুচী

স্বাধীনতার ৪৮ বছর পরে বরিশাল সিটিজেন জার্নালিস্ট দের উদ্যোগে বরিশালে ওয়াপদা-ত্রিশ গোডাউন এলাকায় পাকিস্তানি আর্মির গণহত্যার স্মৃতি উদ্ধার ও সংরক্ষণ।।

মুশফিকের সঙ্গে তারাও ফের ভাইরাল

বিশ্বজিতের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে হাইকোর্টের প্রশ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে তামিম

Is your PC slow? 5 ways to make it run faster……….…rm.

বরিশালের অনলাইন পত্রিকার সম্পাদক-প্রকাশকদের দৃষ্টি আকর্ষন।। বনেক’র সদস্য সংগ্রহ চলছে

পুলিশের ভুলে এক বছর জেল খাটলেন বরিশালের শুক্কুর!