বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে করোনায় আক্রান্তের গুজব ছড়িয়ে হামলা – ইডেন কলেজের ছাত্রীসহ আহত-১১

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১৬, ২০২০ ২:৩৬ পূর্বাহ্ণ

নাজমুল হক মুন্না॥ করোনায় আক্রান্তের গুজব ছড়িয়ে জেলার উজিরপুর উপজেলায় বরাকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে হামলা চালিয়ে ইডেন কলেজের ছাত্রীসহ ১১জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নয়জনকে আসামি করে বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, তার চাচা নুরুল হক বেপারীর পালিত একটি কবুতর সোমবার সন্ধ্যায় প্রতিবেশী মোসলেম আলী খানের বাড়িতে উড়ে যায়। ওই কবুতর আনতে যায় চার চাচাতো বোন গত এক মাস পূর্বে বাড়িতে আসা ইডেন কলেজের ছাত্রী রিপা খানম। এসময় ওই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে করোনায় আক্রান্তের গুজব ছড়িয়ে মোসলেম আলী গংরা রিপার ওপর হামলা চালায়।

একপর্যায়ে রিপার চিৎকারে তাদের বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারী মোসলেম আলী খান, মোশারেফ হোসেন, লতিফ খান, বেল্লাল হোসেনসহ তাদের অন্যান্য সহযোগিরা লাঠিসোটা নিয়ে পিটিয়ে ১১ জনকে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে গুরুত্বর আহত ইডেন কলেজের ছাত্রী রিপা খানম, নুরুল হক বেপারী, মৌসুমী আক্তার, শাহিন বেপারী, নুরুল হক বেপারী, মাসুদা বেগম, সেলিনা বেগম, সেলিম বেপারী, নুর আলম বেপারী, শারমিন বেগম ও সাথী খানমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফেসবুকে আপত্তিকর ছবির জেরে ছাত্রীর আত্মহত্যা: সেই তরুণ গ্রেপ্তার

বাকেরগঞ্জে পেরিফেরিভুক্ত হাট বাজারের চান্দিনা ভিটির ইজারা নবায়ন কর্মসূচির উদ্বোধন।

শনিবার আংশিক সূর্যগ্রহণ

বরিশালে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

কলাপাড়ায় অস্ত্রের মুখে টাকা ও স্বর্নালংকার লুট

নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল নির্বাচনে ১১ প্রার্থীর মনোনায়নপত্র জমা

ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বরিশাল র‌্যাব-৮এর অভিযানে কোচিং সেন্টারের ৬ শিক্ষক আটক

শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ