সোমবার , ৪ মে ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে কর্মহীন মানুষের জন্য টি‌ফিনের জমানো টাকা দান করলো স্কুল ছাত্র

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ৪, ২০২০ ১:৩৭ পূর্বাহ্ণ

করোনার বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য নিজের টিফিনের জমানো টাকা দিল বরিশাল জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নবনীল নন্দি।

রোববার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মায়ের সঙ্গে উপস্থিত হয়ে জমানো অর্থসহ মাটির ব্যাংক জেলা প্রশাসকের হাতে তুলে দেয় নন্দি। পরে সেখানেই ব্যাংকটি ভাঙ্গা হয় এবং তাতে ১ হাজার ৯৪৭ টাকা পাওয়া যায়।

নন্দি জানায়, গণমাধ্যমে করোনার বর্তমান পরিস্থিতিতে দিনমজুর শ্রেণীর মানুষদের দুঃখ, দুর্দশা দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার। সেজন্য সে তার জমানো টিফিনের টাকা অসহায় মানুষদের সহায়তায় কাজে লাগাতে চায় এবং বিষয়টি তার মাকে জানায়। পরে তার মা তাকে নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন।

শিশুটির মা শিউলি দাস জানান, স্কুলে যাতায়াত ও টিফিন বাবদ প্রতিদিন ১০০ টাকা দেওয়া হতো তাকে। সেখান থেকে বেশ কয়েক মাসের জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করে নবনীল।

নবনীলের মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তার বাবা আশীষ কুমার নন্দি ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আবুল হাসানাত আব্দুল্লাহ পুনঃরায় নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানায় জেলা প্রশাসক বরিশাল

রাজাপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফরম পূরণের অর্থ ফেরত পাচ্ছেন না শিক্ষার্থীরা

খালেদার সঙ্গে বৈঠক করলেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা

বরিশালকে স্মার্ট সিটিতে রূপান্তর করার লক্ষ্যে মেয়র সাদিকের নতুন উদ্যোগ

প্রধানমন্ত্রীকে সোমবার সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।।

বুধবার দেশে ফিরছেন খালেদা জিয়া

বরিশালে জেলা প্রশাসন থেকে কর্মহীন ইলেকট্রিশিয়ান শ্রমিক দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

এবার জেমসের গান গেয়ে দুই বাংলা কাঁদালেন নোবেল