সোমবার , ৭ ডিসেম্বর ২০২০ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবে জেলে নিখোঁজ, আহত ৩

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৭, ২০২০ ৪:৪৯ পূর্বাহ্ণ

ভোলার তজুমদ্দিনের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবে আল আমিন (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ আল আমিন উপজেলার সোনাপুর ইউনিয়নের লোকমান হোসেনের ছেলে।

আহতরা হলেন- রাকিব, মোশারেফ ও আলাউদ্দিন। তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে হাতিয়া-ঢাকা রুটের যাত্রীবাহী ফারহান-০৪  লঞ্চ  তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে নোঙর করে যাত্রী ওঠা-নামা করায়। সেখান থেকে ছেড়ে যাওয়ার সময় একটি জেলে নৌকার সাথে ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার সব জেলে নদীতে পড়ে একজন নিখোঁজ ও তিনজন আহত হন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি পালন

সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করলো স্যামসাং টিভি

বরিশালে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০ মাসে ঢাবির ৮ শিক্ষার্থীর আত্মহত্যা, নেপথ্যে ‘চাকরি-প্রেম’

মেধাবী ছাত্র জিহাদ সড়ক দুর্ঘটনায় এখন পঙ্গু।।

বরিশালে জেলা প্রশাসন থেকে ৩৪ জন কর্মহীন ফুলের দোকানের কর্মচারিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বরিশালে বাসদের ঈদ পুর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেড় লাখ কোটির টাকার নতুন এডিপি : চূড়ান্ত অনুমোদন রবিবার

নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই: মন্ত্রী

বরিশাল সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক