সোমবার , ২৯ মার্চ ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

করোনায় আক্রান্ত যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৯, ২০২১ ৩:৫৮ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হলেন আকবর আলী। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশের অধিনায়কসহ রংপুর বিভাগের তিন ক্রিকেটারের নমুনায় পজিটিভ ফল এসেছে।

দলটির বিশ্বস্ত সূত্রে আকবরের করোনা শনাক্তের খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে নামবে রংপুর।

 

প্রথম রাউন্ডে সাভারের বিকেএসপিতে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল রংপুর। ওই ম্যাচে ১০ ও ২৮ রান করেন দলের উইকেটকিপার ব্যাটসম্যান আকবর।

জানা গেছে, শুক্রবার (২৬ মার্চ) করোনা পরীক্ষা করানো হয়। তাতেই রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। রোববার (২৮ মার্চ) আরেকটি পরীক্ষা হয়েছে আকবরের। সেটার ফল নেগেটিভ হলেই রাজশাহীতে যাবেন তিনি।

একই দিন করোনাভাইরাসে আক্রান্ত হন বরিশালের ওপেনার মোহাম্মদ আশরাফুল। তিনি ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। এর আগে লিগের শুরুতেই করোনার ছোবল পড়ে সাদমান ইসলামের শরীরে।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ওয়ানডেতে তিন নাম্বার পজিশনে কি মুমিনুলই আসছেন?

ছাত্রদল নেতা রাকিবসহ ১০ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

বরিশালে এফবিসিসিআই’র পরিচালক মঈন আবদুল্লাহ’র সংবর্ধনা শনিবার

চাকরিতে প্রবেশ-অবসরের বয়স বাড়ানোর বিষয়ে ইতিবাচক সরকার

ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট একাদশেও সাকিব-মুশফিক

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন

‘পাঁচ’ নয়, বাংলাদেশ কোচ দেখছেন ‘ওরা ১১ জন’

ধোনিকে নিয়ে মুখ খুললেন সেওয়াগ।

রক্তের সম্পর্ক যখন দায়িত্ব নেয় না ফেলে যায় রাস্তায় তখন দায়িত্ব নিচ্ছে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান

বরিশালে সনাক উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত