শুক্রবার , ৩১ মার্চ ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কীর্তনখোলা নদীর পানি সুপেয় বলে বিক্রি, প্রতিষ্ঠান সিলগালা

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৩১, ২০১৭ ২:৪৬ পূর্বাহ্ণ
বরিশাল

বরিশালের কীর্তনখোলা নদীর অস্বাস্থ্যকর পানি বোতল ও জারভর্তি করে মিনারেল ওয়াটার বলে বিক্রির অভিযোগ পাওয়া গেছে নগরীর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর চাদমারী এলাকায় মেসার্স মিহিকা কর্পোরেশন নামের ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে সিলগালা করে দেয়া হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের মালিক রুহুল আমীন বাবুলকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়। বরিশাল আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি টিমের সহযোগিতায় এ অভিযান করে ভ্রাম্যমাণ আদালত।

এপিবিএন’র পরিদর্শক (ওসি) আলী আহম্মেদ বরিশালটাইমসকে জানান- কীর্তনখোলা নদীর পানি বোতল ও জার ভর্তি করে সুপেয় পানি হিসেবে বিক্রি করেছিল চাদমারী এলাকার রুহুল আমীন বাবুল।

অভিযানকালে সেখানে পানির কয়েকশ’ জার ও বোতল পাওয়া যায়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোন অনুমোদনও ছিল না প্রতিষ্ঠানটির।

তাছাড়া যে মেশিনে গাড়ীর ব্যাটারীর রাসায়নিক পানি ভরা হত সেই মেশিন দিয়েই জার ও বোতলে ভর্তি করা হত পানি।

এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন কারখানা সিলগালা করার পাশাপাশি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।”

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের নৃশংসতা বাংলাদেশ ভুলতে পারে না : প্রধানমন্ত্রী

শিল্পায়নের অগ্রযাত্রায় বিসিক: নির্মোহ ভাবনায় মো: মোশতাক হাসান, এনডিসি

লাইসেন্স-ফিটনেসবিহীন নৌযান নেই: নৌমন্ত্রী

বরিশাল কোতয়ালী মডেল থানা বিএমপির ১৪ নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

ঈদুল ফিতরে করণীয় ও বর্জনীয়

বরিশালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বরিশাল জেলায় করোনায় আক্রান্ত ১৯৭১ জনঃ সুস্থ ৭৫৩ জন

বরিশালে ঘরের ভেতর স্বামী খুন, স্ত্রী-শ্যালক আটক: অস্ত্র উদ্ধার

বরিশাল জেলায় ডিলারদের নিকট ডিএমপি সারের ভর্তুকির অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক

বরিশালে বিডার তরুণ উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি বিনিয়োগ সেবা সম্পর্কে জানাতে মটর সাইকেল র‌্যালি অনুষ্ঠিত।