বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নেইমারকে আলভেজের সান্ত্বনা

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২০, ২০১৭ ১১:০৩ অপরাহ্ণ

আরেকটি রূপকথার জন্ম দিতে পারলো না কাতালান ক্লাব বার্সেলোনা। বুধবার (২০ এপ্রিল) রাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে জুভেন্টাসের বিপক্ষে দারুণ আক্রমণাত্মক এক ম্যাচ উপহার দিয়েও গোলশূন্য ড্র নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকেই বিদায় ঘণ্টাবাজল লুইস এনরিকের দলের। ফলে ম্যাচ শেষে হতাশায় ডুবেছেন বার্সার খেলোয়াড়রা। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজাতেই নেইমারের চোখে দেখা গেল পানি।

ন্যু ক্যাম্পে বুধবার রাতে ফিরতি লেগে গোলশূন্য ড্রয়ের আগে প্রথম লেগে জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছিল বার্সা। সেটিই ফল নির্ধারক হয়ে থাকল জুভেন্টাসের সেমিফাইনালের যাত্রায়।

রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানো মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন নেইমার। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছেন সাবেক বার্সা রাইটব্যাক ও নেইমারের জাতীয় দল সতীর্থ দানি আলভেজ। নেইমারকে সান্ত্বনা দিতে গিয়ে আলভেজ বলেন, ‘আমি নেইমারকে বলেছি, জীবন এমনই। দুর্ভাগ্যবশত আমাদের মুখোমুখি হতে হয়েছে।’

গত মৌসুমেও আলভেজের ঠিকানা ছিল ন্যু ক্যাম্প। বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ। বার্সার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করে এ মৌসুমেই নাম লিখিয়েছেন জুভেন্টাসে। নতুন ক্লাবের হয়ে কাল খেললেন নিজের চিরচেনা মাঠে। সাবেক ক্লাবকে পেছনে ফেলে জুভেন্টাসকে নিয়ে উঠে গেছেন চ্যাম্পিয়নস লিগের শেষ চারে। কেমন লাগছে আলভেসের?

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠে দারুণ আনন্দিত আলভেজ তবে সাবেক সতীর্থদের কষ্টও ছুঁয়ে যাচ্ছে তার হৃদয়, ‘আমি আমার দল আর সতীর্থদের জন্য আনন্দিত। কিন্তু এখানে ফেরার কারণে অনুভূতিটা অম্লমধুরও। আমার বন্ধুরা হতাশ। এটা অদ্ভুত এক অনুভূতি। কষ্ট দিচ্ছে। কিন্তু জীবন তো এমনই। ফলটা উল্টো হলে আমার জন্য তাদের খারাপ লাগত।’

 

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভিসিরা একমত হলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে

স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

টমেটোর যত পুষ্টিগুণ

বরিশাল বিএম কলেজের দুই ছাত্রাবাসে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ!

বরিশাল চকবাজারের ব্যবসায়ীর স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

এএসপি সহ মেট্রোপলিটনের ২ ওসির রদবদল; বদলী আতঙ্কে বরিশালের পুলিশ কর্তারা

নির্যাতনের শিকার হয়েও প্রতিকার পাচ্ছেন না মফস্বলের সাংবাদিকরা

আল জাজিরার সম্প্রচার বন্ধে রিট : রাষ্ট্রপক্ষের শুনানি আজ

রাত পোহালেই ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন

বরিশালে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী