রবিবার , ১৮ জুন ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রথমবার রিয়াজের বিপরীতে স্নিগ্ধা মোমিন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১৮, ২০১৭ ১:৫৮ পূর্বাহ্ণ

প্রথমবার জুটি হয়ে কাজ করলেন চিত্রনায়ক রিয়াজ ও ‘পালকী’খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। তাদেরকে আসছে ঈদ উপলক্ষে নির্মিত ‘বউ কথা কও’ নামের একটি নাটকে অভিনয় করতে দেখা যাবে।

হাস্যরসে ভরপুর এই নাটকটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক। এর চিত্রনাট্যও করেছেন তিনি। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে স্নিগ্ধা মোমিন বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। সহশিল্পী হিসেবে তিনি দারুণ। অনেকে হেল্পফুল আর মনযোগী মানুষ।’ তিনি আরও বলেন, ‘চমৎকার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। প্রচারে গেলে দর্শক খুব উপভোগ করবেন এটি।’

অভিনেতা রিয়াজ বলেন, ‘স্নিগ্ধার সঙ্গে প্রথমবার কাজ করলাম। ও বেশ ভালো কাজ করে। নতুনদের মধ্যে ও বেশ প্রতিভাবানও। আশা করছি আমাদের নাটকটি ভালো লাগবে দর্শকের।’

এস এ হক অলিক বলেন, ‘ঈদ মানেই বিশেষ কিছু। তাই একটু ব্যাতিক্রমী ভাবনায় নাটক নির্মাণের চেষ্টা করেছি। রিয়াজ ভাই ও স্নিগ্ধার কেমিস্ট্রি মন ভরাবে দর্শকের। পাশাপাশি গল্প, লোকেশনের মুগ্ধতা তো থাকছেই।’

নির্মাতা জানালেন, গত ১৬ জুন, শুক্রবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে পূবাইলের হাস্নাহেনাতে। আজ শনিবার দৃশ্যধারণের পর্ব শেষ হবে। আর আসছে রোজা ঈদে কোনো একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে ‘বউ কথা কও’ নাটকটি।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

শাড়ি-হিরের নেকলেস নয়, বাংলাদেশি ভক্তদের দেওয়া নলকূপই দীপিকার জন্মদিনে সেরা উপহার

সাগর-রু‌নি হত্যা তদন্তে সময় নিলেও ব্যর্থতা বলছেন না আইজিপি

আজানের ধ্বনিতে মুখরিত নিউজিল্যান্ড

আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের হামলা, নিহত ৪৭

এরশাদ

জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার নির্বাচন আগামীতে : এরশাদ

বরিশালের ১১টি জেলার চেক পোস্টসহ দিবারাত্রি টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে র‌্যাব-৮

শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা ভারতের

লিবিয়ায় দাঙ্গা-হাঙ্গামার সুযোগে পালাল ৪০০ কারাবন্দী

সুন্দরবন ও বরিশাল লণ্ডভণ্ড করে দিতে পারে দানবীয় ঘূর্ণিঝড় ‘ফণী’

বরিশালে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, আটক-২