Wednesday , 15 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রচ্ছদ
  7. প্রশাসন
  8. বরিশাল বিভাগ
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ

৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
ATN24_admin_01
July 15, 2026 5:06 am

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আন্দোলনরত অমৃত লাল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আতিক বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

একই কথা জানান আলেকান্দা কলেজের শিক্ষার্থী এহসানুল ইসলাম নাবিদ ও তৌফিকুল হক তামিম।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন

শিরোপা এখন হাতের মুঠোয় বার্সেলোনার

পিএসএলে শিরোপার লড়াই আজ: জালমির অভিজ্ঞতা বনাম কিংসম্যানের স্বপ্ন

ডিএলএসের ছোঁয়ায় শেষ হাসি ম্লান

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, আলোচ্য বিষয় হিসেবে যা যা থাকছে

বরিশালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন, জ্বালানি আমদানিতে অনড় অবস্থান

নিখোঁজ স্কুলছাত্র সৌরভ দাস শান কে পরিবারের কাছে হস্তান্তর

বরিশালবাসীর ব্যতিক্রমী উদ্যোগঃ ব্যানার-ফেস্টুন নয়, প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’