বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সরাসরি
১ ঘণ্টা আগেবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত২ ঘণ্টা আগেযে স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে সোহেল খান২ ঘণ্টা আগেপুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি২ ঘণ্টা আগেঅধ্যক্ষের পদত্যাগ দাবিতে রংপুর পলিটেকনিকে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়াসেপ্টে. ২৫জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসেপ্টে. ২৫জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণসেপ্টে. ২৫বরিশালে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগসেপ্টে. ২৫বরিশালে ০৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ২৯ হাজার টাকা জরিমানা
জাতীয়

বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।

তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জাতীয় বিভাগের আরও খবর

সব দেখুন →