রবিবার , ৬ আগস্ট ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামীর ৯ বছর কারাদণ্ড

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৬, ২০১৭ ২:০৪ পূর্বাহ্ণ

ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক ব্যক্তিকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করতেন বলে আদালতে মামলা করেছিল স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তির বয়স ৩০ বছর। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধর্ষণের পর মোবাইলফোনে ভিডিও ধারণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ব্রিটেনের নিউ ক্যাসল ক্রাউন আদালতে অভিযোগ দায়ের করেছিল স্ত্রী। ১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই দম্পতির ঘরে সন্তান রয়েছে।

 ওই নারীর আইনজীবী বলেন, অভিযোগকারী নারী যখন ঘুমিয়ে ছিলেন; তখন তার স্বামী যৌন-সম্পর্কে লিপ্ত হন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন 

আদালতে ওই নারী বলেন, তার স্বামী একদিন মোবাইলফোন বাড়িতে রেখে অফিসে চলে যান। এ সময় তিনি স্বামীর মোবাইল ফোনে একাধিক ভিডিও দেখতে পান। আদালতের শুনানিতে ওই নারী বলেন, স্মার্টফোনে ধর্ষণের ভিডিও দেখার পর তার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। এসময় তাকে বলেন, ‘আমাকে ধর্ষণের ভিডিও এই মাত্র তোমার ফোনে দেখলাম।’

পরে ওই ব্যক্তি আর বাড়ি ফিরে আসেননি। তিনি পুলিশের কাছে আত্মসমার্পণ করেন। পুলিশ স্টেশনে তিনি কর্মকর্তাদের বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে যৌন-সম্পর্ক ছিল। কিন্তু এতে তার সম্মতি ছিল না। সে আমার ফোনে ভিডিও খুঁজে পেয়েছে।’

এক বিবৃতিতে স্ত্রী বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত তার ওপর ঘৃমন্ত অবস্থায় যৌন-নিপীড়ন চালিয়েছে। তিনি বলেন, আমি বুঝতে পারি যে, আমার স্বামী যৌন নিপীড়ন করেছে। ওই দিন থেকে আমার এবং আমাদের শিশুদের জীবন সম্পূর্ণরূপে উল্টো দিকে মোড় নিয়েছে। আমি এখনো এটা মেনে নিতে পারছি না।

‘আমি কখনোই চিন্তা করতে পারি না যে, সে এটা করবে। সে আমাকে পুরো বোকা বানিয়েছে। আমি তাকে আবার দেখতে চাই না।’

আদালতের প্রসিকিউটর মার্ক জিলিয়ানি বলেন, চলতি বছরের ১৪ মার্চ অভিযুক্ত ব্যক্তি কাজের জন্য বাসা থেকে চলে যান। এসময় মোবাইল ফোন ভুলেই বাসায় রেখে যান। ওই ব্যক্তির স্ত্রী তখন স্বামীর মোবাইল ফোনে ভিডিও খুঁজে পান। প্রাথমিকভাবে ভিডিও রাখা ফোল্ডারে ঢুকতে পারছিলেন না তিনি। এতে তার সন্দেহ তৈরি হয়। পরে অনেক চেষ্টার পর ভিডিও দেখতে পান তিনি।

এতে দেখা যায়, ওই নারী যখন ঘুমিয়ে ছিলেন; তখন তার স্বামী যৌন-সম্পর্কে লিপ্ত হন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে এসব ভিডিও ধ্বংস করা হয়েছে বলে আইনজীবী মার্ক জিলিয়ানি জানিয়েছেন।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।

(Visited ৪৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিন্ধুলিপির পাঠোদ্ধার, বাঙালি নারীর আন্তর্জাতিক স্বীকৃতি

বরিশাল আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের আয়োজনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা

বরিশাল নগরীতে সাইকেল লেন করাসহ খালগুলো দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন

বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান

ফজলুর রহমানের জন্মদিনে গুগলের শুভেচ্ছা

সব দলকে নির্বাচনে আসার আহ্বান সিইসির

বরিশালে ফটোসাংবাদিককে মারধরঃ দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় সাংবাদিকরা

বরিশাল ডিপো মালিক এ‍্যাসোসিয়েশন’র নতুন সভাপতি ফয়সাল ও সম্পাদক সোহেল

ফ্লাইট বিলম্ব হবে কিনা জানাবে গুগল অ্যাসিস্ট্যান্ট

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত