শনিবার , ১২ আগস্ট ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সোনারগাঁয়ে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১২, ২০১৭ ১:১৮ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের ম্যানেজারসহ আট নারী-পুরুষকে পুলিশে সোপর্দে করে স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নোয়াব প্লাজায় অবস্থিত ‘কুইন গার্ডেন’ নামে গেস্ট হাউজে ঢুকে তাদের আটক করে মুসল্লিরা। এ সময় ওই হোটেলটির পেছন দিক দিয়ে আরও অনেক নারী-পুরুষ দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছিল। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোনো ফল না পাওয়ায় শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তার কয়েকটি মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ওই গেস্ট হাউজে অতর্কিত হামলা চালায়।

এ সময় মুসল্লিরা ওই হোটেলের ভেতরে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের ম্যানেজার কালাম, তাপস, মাহবুবুর রহমান শাহীনসহ ৮ জন নারী-পুরুষকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা হোটেলটির ভেতরে ঢুকে দরজা, জানালা, চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র বসাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মুসল্লিদের অভিযোগ, কুইন গার্ডেনে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ মুসল্লিরা একত্রিত হয়ে গেস্ট হাউজটির মালিকপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম পিপিএম বলেন, এ ঘটনায় হোটেল মালিকসহ আটকদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ অভিযান পরিচালনা করবে।

(Visited ৩৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে শীতার্ত মানুষের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

১৪৭ বিশ্ববিদ্যালয়ে পাঠদান হবে অনলাইনে

বরিশালে দু’দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত : নিম্নাঞ্চলে বাড়তে পারে জোয়ারের পানি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে তিন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় প্রথম স্থানে বরিশাল

ফ্রান্সের পর যুক্তরাষ্ট্রকেও হারাল ‘বাংলাদেশ ফুটবল দল’

জাপানের হিরোশিমা এবং নাগাসাকিকে ফেলা বোমের চেয়ে ২ হাজার গুন বেশি শক্তিশালী বোম এখন রাশিয়ার হাতে

বরিশালে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাব হলিডে ২০২০ এর উদ্বোধনী

ঠাকুরগাঁওয়ের ১০ সাংবাদিককে বিজিবির সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের ১০ সাংবাদিককে সংবর্ধনা দিল বিজিবি।।

ক্রেতা শূন্য ছিলো বরিশালের ইফতার বাজারে

যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট