বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

হিরো আলমের সঙ্গে সাবিলা নূর, নায়লা নাঈম

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৭, ২০১৭ ১১:৩৬ অপরাহ্ণ

নেটদুনিয়ায় আলোচিত হওয়ার মাধ্যমে মিডিয়াতে আসা হিরো আলম এবার পারফর্ম করলেন হালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় মডেল নায়লা নাঈমের সঙ্গে। এয়ারটেল প্রেজেন্টস জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ান প্রীতম হাসানের একটি আড়াই মিনিট দৈর্ঘ্যের একটি গানে তাঁদের একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে বলে জানা গেছে।

‘ভাইরাল’ শিরোনামের এই গানের ভিডিওতে আরও দেখা যাবে আরেক জনপ্রিয় মডেল ও অভিনেতা তৌসিফকে।

ঈদের দুইদিন পর গত সোমবার রাজধানীর মিরপুরের একটি স্টুডিওতে গানের ভিডিওর দৃশ্যধারণ করা হয়। খুব শিগগির গানটির মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

মূলত সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আলোচিতদের ‘আলোচনায় আসা’ নিয়ে গানটি করা হয়েছে। শুটিংয়েও সোশ্যাল মিডিয়ার আলোচিত বা ভাইরাল হওয়া ‘তারকা’দের হাজির করা হয়। গানের বিষয়বস্তু হলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল ‘ব্যক্তি’রা, কীভাবে ভাইরাল হলেন, কেন হলেন এসবই।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা