শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নড়াইলে প্রাণআপ নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৮, ২০১৭ ১১:৫৫ অপরাহ্ণ

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর (শনিবার) নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৫টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণআপ নৌকা বাইচের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নৌকাবাইচ প্রস্ততি সম্পর্কে বক্তব্য দেন এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু।

তিনি জানান, এস এম সুলতান প্রাণআপ নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার দুপুর ২টায় নড়াইল শহরের শেখ রাসেল সেতু এলাকায় থেকে শুরু হবে। তিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রতিযোগিতা শেষ হবে এস এম সুলতান সেতুতে গিয়ে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। প্রতিযোগিতায় নারী ও পুরুষ গ্রুপে মোট ২০টি নৌকা অংশগ্রহণ করবে। এর মধ্যে নারীদের ৫টি এবং পুরুষদের ১৫টি নৌকা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুলিশের গণগ্রেপ্তারের কারনে নির্বাচনী প্রচারনা ব্যহত: সরোয়ার

বনানীতে ধর্ষণ: ভিডিও উদ্ধারে মোবাইল পরীক্ষার অনুমতি

শনিবার সকালে দেশে ফিরছেন মাশরাফিরা

অনেক বলে কয়ে খেলতে নামা ম্যাচে সেঞ্চুরি আশরাফুলের

বরিশালে যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালা

বরিশালে বুধবার জাতীয় ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ডাকতেই চোখের পাতা নড়লো কাদেরের

বৃহস্পতিবার ২৩ ইউনিয়নে ব্যাংক বন্ধ

বরিশাল-২ আসনের এমপি শাহে আলমকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক বরিশাল

বাবার মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা