শনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

টাকা দ্বিগুণ করার প্রলোভন, ৬ প্রতারক গ্রেফতার

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৯, ২০১৭ ১:১৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৬ প্রতারককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হাতিয়ে নেওয়া এক কোটি টাকাও উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ ডিবির ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, ডিবির একটি টিম এসআই মফিজের নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের দেওয়া তথ্যমতে খোয়া যাওয়া ২ কোটি টাকার ৫০ ভাগ অর্থাৎ এক কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযান পরিচালনাকারী দলটি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গ্রেফতারকৃত ৬ জনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কিশোরগঞ্জের বাজিতপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মিজবাহউদ্দিন খান শাফি চেয়ারম্যান(৬০), তার ছেলে আমিরুল খান (৩০), চাঁদপুরের মতলব এলাকার মফিজুল ইসলাম শান্ত (৩১), এমদাদুল হক আকন্দ (৪৫), কামরুজ্জামান আকন্দ (৪০) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মজিবুর খান (৫৪)।

টাকার পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছ থেকে কৌশলে ২ কোটি টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র। ঘটনাটি নারায়ণগঞ্জ শহরে দুই মাস আগে ঘটলেও মামলা হয়েছে গত মঙ্গলবার। ওইদিনই মামলাটি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সুপ্তি সোয়েটার্সের মালিক মোস্তাফিজুর রহমান মামুন, বাড়ি ময়মনসিংহের ভালুকায়, বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিচার বিভাগ, আইন বিভাগ সহ নির্বাহী বিভাগ সরকারের কাছে নিরাপত্তাহীনতা হয়ে পড়েছে, মজিবর রহমান সরোয়ার

বরিশাল নগরীর পলাশপুর গুচ্ছগ্রামের চিরস্থায়ী বন্দোবস্ত দেয়ার দাবীতে মানববন্ধন

নলছিটিতে দুগ্রুপের সংঘর্ষে চেয়ারম্যান সহ আহত – ৫

অস্ত্র দেখাতে সামরিক মহড়া রাশিয়ার

বরগুনায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে বাবা-ছেলে রক্তাক্ত জখম

নির্ভয়ে ঘর-বাড়ি নির্মাণ করুন, আর নদী ভাঙবে না : জাহিদ ফারুক

পরাজিত শক্তির দোসররা মুসলমানদের বিভ্রান্ত করতে মাঠে নেমেছে

বরগুনায় ঘাতক রিফাত ও নয়নকে দু’দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল

বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি!