রবিবার , ১০ সেপ্টেম্বর ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৫ টাকার টিকিটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১২:৫৯ পূর্বাহ্ণ

পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে প্রধানমন্ত্রী গাজীপুরে তার মায়ের নামে প্রতিষ্ঠিত এই হাসপাতালে পৌঁছান।

এ সময় তিনি অন্যান্যদের মতো কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে টিকিট নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

জানা গেছে, শনিবার সকাল ৮টায় সাধারণ রোগীদের মতো ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে নাম নিবন্ধন করিয়ে চেকআপের ফি পরিশোধ করেন। পরে হাসপাতালে চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

পরে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে বৈঠক করেন।

রাজধানীর অদূরে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করান প্রধানমন্ত্রী। এটি মানুষকে দেশেই স্বাস্থ্যসেবা নিতে উৎসাহিত করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক রোজিনার গলা চেপে ধরার ছবি-ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়

বরিশালে সরকারী কলেজ অধীনাস্থ ইমাম মুয়াজ্জিনসহ খাদেমদের চাকুরী জাতীয় করনের দাবীতে মানবন্ধন

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ

লিটন বাশার একজন নির্ভিক সাংবাদিক ছিলেন:সিটি মেয়র কামাল

ভারতের স্বস্তি বাংলাদেশের আফসোস

পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী কারাগারে ॥ সড়ক অবরোধ

“টাঙ্গাইলে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন”

২৯ নভেম্বর টাঙ্গাইলবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন।।

নিজের বিপদ ডেকে আনছে আমেরিকা, রাষ্ট্রপুঞ্জে হুঙ্কার উত্তর কোরিয়ার

বিএমপি কমিশনার মোশারফ হোসেন কাঁদলেন এবং কাঁদালেন