শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মিয়ানমারের ফের আকাশসীমা লঙ্ঘন

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১১:৪৬ অপরাহ্ণ

মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার ফের আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় অং মিন্টের হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ) মঞ্জুরুল করিম খান চৌধুরী।

মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক তৎপরতায় গভীর উদ্বেগ জানিয়েছে এবং সার্বভৌমত্ব বিনষ্টের এ ধরনের তৎপরতা ভবিষ্যতে যাতে না হয় এ জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ।

মিয়ানমারকে সতর্ক করে দিয়ে বাংলাদেশ আরও বলেছে, উস্কানিমূলক এ অপতৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এর আগে ২৭ ও ২৮ আগস্ট এবং সেপ্টেম্বরের ১ তারিখে কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে সরকারী খালের অবৈধ স্থাপণা উচ্ছেদ

কিভাবে আপনার ফেসবুক প্রফাইল ছবিতে বিপিএলে আপনার প্রিয় দলের লোগো লাগাবেন??দেখে নিন!!

বরিশালে শেখ হাসিনার জন্মদিনে ১ দিনের বিশেষ টিকা ক্যাম্পেইন

বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ৫ আ’লীগ নেতা

আর্থিক সংকটে বিএনপির নেতারা!

দুদক পরিচালকের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের শোক

বাংলাদেশকে  বেদনায় পুড়িয়ে এবারের সাফ শিরোপা জিতল ভারতের মেয়রা।।

বাংলাদেশকে বেদনায় পুড়িয়ে এবারের সাফ শিরোপা জিতল ভারতের মেয়রা।।

চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না বিসিসি!

হজের প্রতি সম্মান জানিয়ে নতুন সৌদি ডাকটিকিট

বড়দিন উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটেন খান মামুন