রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জয়াসুরিয়া-জ্যাক ক্যালিসদের ক্লাবে সাকিব

প্রতিবেদক
alltimeBDnews24
অক্টোবর ১৫, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ

রেকর্ড এবং বিশ্বরেকর্ড গড়া সাকিব আল হাসানের জন্য নিত্য ব্যাপার। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়েন এই বাঁহাতি অলরাউন্ডার। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক গড়েন সাকিব।

রোববার ক্যারিয়ারের ১৭৮তম ম্যাচে খেলতে নামেন সাকিব। ৫ হাজার রান থেকে ১৭ রান দূরে ছিলেন তিনি। সাকিবের নামের পাশে জ্বলজ্বল করছিল ২২৪টি উইকেট। ডোয়াইন প্রেটোরিয়াসের করা ২০তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ৫ হাজার রানে পৌঁছে দ্রুততম ডাবলসের রেকর্ড গড়েন সাকিব। এর আগে দ্রুততম ৪০০০ রান ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ডও গড়েন সাকিব।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ২২১ ম্যাচে ৫ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়েন। তার চেয়ে ৪৩ ম্যাচ কম খেলে এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড গড়েন সাকিব।

সাকিব ও ক্যালিস ছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়তে পেরেছেন আর মাত্র তিনজন। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী তারকা সনাথ জয়াসুরিয়া ২৩৫ ম্যাচে, পাকিস্তানের শহিদ আফ্রিদি ২৩৯ ম্যাচে এবং আফ্রিদির স্বদেশি আবদুল রাজ্জাক ২৫৮ ম্যাচে এই ডাবলসের রেকর্ড গড়েন।

(Visited ৪৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে একই পরিবারের তিনজনের দেহে করোনা সনাক্ত

বরিশালে ১০ টি আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবারের মাঝে দেড় হাজার হাঁস-মুরগী বিতরণ

বরিশাল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টের উদ্বোধন

আ.লীগ নেতার স্ত্রীর নির্যাতনে শিশু সাদিয়ার মৃত্যু

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ভোলা জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মননা পেলেন শিক্ষীকা সুলতানা সাথি

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পেলো ঝালকাঠির মেয়ে ইয়ামিনা

বানারীপাড়ায় যৌতুকের দাবীতে স্ত্রীর পায়ের রগ কর্তন : স্বামী গ্রেফতার

বরিশাল নগরীর হোটেল সেডোনায় ভোক্তা অধিকারের অভিযান

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাসায় ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

How do you fix errors on my computer?………rm.