বুধবার , ৮ নভেম্বর ২০১৭ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কেমন আছো তুমি?

প্রতিবেদক
alltimebdnews24 com
নভেম্বর ৮, ২০১৭ ৯:৩৭ অপরাহ্ণ

কবিঃ আর.এম।।

আমার কলম থেকে যে লেখা বের হয়
তার বিষয়টা তুমি , মায়াটকুও তোমার,
তোমায় নিয়েই হয় সবটুকু লেখা
শুধু ভাষাটি অজানার।

রয়েছিলে থাকবে আমার হৃদয়
সর্বশান্ত হৃদয়খানা দিয়ে দিলাম তোমায়,
মনে মনে থাক সবটুকু প্রেম
বুঝবে একদিন নিশ্চয়।

ঘুম ঘুম টানা টানা মায়াবী চোখ দেখে
নিজের অজান্তেই আমার হৃদয়,
হঠাৎ তোমাকে টেনে আনে
মায়াপর্দার কবিতায়।

নিজের জলে ছায়া ফেলে
তোমার জলছবি আঁকি,
মনের আকাশ নীল করে দিয়ে
তোমায় করি পাখি।

কতদিন হলো বাড়ছেনা বয়স
আগের মতোই আছি আমি,
পৃথিবীজুড়ে রাত নেমেছে,চলে যাবো
এবার বলো কেমন আছো তুমি?

(Visited ৫৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত