রবিবার , ১২ নভেম্বর ২০১৭ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাশিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেল আর্জেন্টিনা

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১২, ২০১৭ ১:০৪ পূর্বাহ্ণ

রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে চরম নাটকীয়তায় জয় পেল আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার মাত্র ৪ মিনিট বাকি থাকতে জয়সূচক গোলের দেখা পায় সাম্পাওলির শিষ্যরা।

আর গোলটি এসেছে ম্যানসিটির তারকা সার্জিও আগুয়েরোর পা থেকে।

বিশ্বকাপ ফুটবল শুরুর আগে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ নিঃসন্দেহে রাশিয়ানদের উজ্জীবীত করবে। কারণ ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। মেসি-আগুয়েরো-ডি মারিয়ারা জ্বলে উঠলেও রাশিয়ার জালে বল জড়াতে পারেননি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও গোলের দেখা না পাওয়া আর্জেন্টিনাকে হতাশা পেয়ে বসে। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় আর্জেন্টাইনদের হতাশা দূর করে গোল করেন ম্যানসিটির তারকা সার্জিও আগুয়েরো। তার একমাত্র গোলেই ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে ৩-৩-৩-১ ফরমেশনে খেলা জর্জ সাম্পাওলির শিষ্যরা।

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে জয় নিয়ে সরাসরি রাশিয়ার টিকিট কাটে মেসি বাহিনী।

বিশ্বকাপের আগে প্রস্ততির অংশ হিসেবে মস্কোর লুঝনিকিতে অলিম্পিস্কি স্টেডিয়ামে নামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ২১তম মিনিটে ডি মারিয়ার জোরালো শট রুখে দেন রাশিয়ার গোলরক্ষক। ২৪ মিনিটের মাথায় আগুয়েরোকে হতাশ হতে হয়। ৩৬ মিনিটের মাথায় মেসির বাড়িয়ে দেওয়া বল সুযোগের অপেক্ষায় থাকা ডি মারিয়া পেলেও এই পিএসজির তারকা আর্জেন্টিনার হতাশা আরও বাড়ান। পরের মিনিটেই আগুয়েরোর আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা আর্জেন্টিনা বলের দখলেও এগিয়ে ছিল। বিরতির আগে নিজেদের দখলে রেখেছিল ৭৭ শতাংশ বল। আর্জেন্টিনার ৪৪৫ পাসের বিপরীতে রাশিয়া ১৩৩ পাসে প্রথমার্ধ শেষ করে। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন ওটামেন্ডি। দুই মিনিট পর ডি মারিয়া জোরালো শট নিলেও তা লুফে নেন রাশিয়ার গোলররক্ষ।

৮৬ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন আগুয়েরো। পরের মিনিটেই আগুয়েরোকে তুলে নিয়ে সাম্পাওলি মাঠে পাঠান পাওলো দিবালাকে। তবে, বাকি সময়ে স্কোরের কোনো পরিবর্তন হয়নি। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগামী মঙ্গলবার রাশিয়া আরেকটি প্রীতি ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে। আর আর্জেন্টাইনরা পরের ম্যাচে নামবে নাইজেরিয়ার বিপক্ষে।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যার বিচক্ষণতা এবং একটি চাকরির নেপথ্য কাহিনী…

উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের ক্ষতি যেন না হয় সেদিকে নজর দিতে পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের দেড় ঘণ্টার হামলায় ধরাশয়ী ফ্রান্সের সেই ওয়েবসাইট

পটুয়াখালীতে ওয়াজ শুনে এক পরিবারের ৩ জনের ইসলাম গ্রহণ

Brazil ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল।

বরিশালে মেহেন্দিগঞ্জে চন্দ্রদ্বীপ লঞ্চের চাঁপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চ কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু

আন্দোলনে নামছেন ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা

পাসপোর্ট ছাড়াই কাতারে পাইলট: ইমিগ্রেশন পুলিশের এসআই বরখাস্ত

বরিশাল নগরীর আবাসিক হোটেলে পুলিশের অভিযান- ৩ দেহ ব্যবসায়ী আটক