শুক্রবার , ১৭ নভেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সপ্তাহে একটি কলা খেয়েই ৬০ বছর কাটিয়ে দিয়েছেন এক নারী!

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১৭, ২০১৭ ১:০৫ পূর্বাহ্ণ

নতুন করে কলার গুণাগুণ সম্পর্কে  বলার দরকার নেই। কলায় পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি-সিক্স-এর মতো বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর।

কিন্তু তাই বলে কলা কারও জীবনের একমাত্র খাবার হতে পারে না। তবে অবিশ্বাস্য মনে হলেও ভারতের মধ্যপ্রদেশের এক নারী বেঁচে রয়েছেন শুধু একটা কলা খেয়েই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের বাসিন্দা সরস্বতী দেবী সপ্তাহের ছয় দিন পানি, দুধ, সরবত ছাড়া আর কিছুই খান না। সাত নম্বর দিনে কেবল একটি কলা খান।   এই ভাবেই জীবনের গত ৬০ বছর কাটিয়ে দিয়েছেন তিনি।

প্রকাশিত সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম সন্তান হওয়ার পরেই সরস্বতী দেবী টাইফয়েডে আক্রান্ত হন। বহু চিকিৎসা করিয়েও সেই রোগ তার সারেনি। তখন থেকেই তার খাওয়ার ইচ্ছা কমে যায়। ভাত, রুটি বা সলিড কোনও খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন।

শুধু বেঁচে থাকার স্বার্থে পানীয়ের উপরেই নির্ভরশীল হয়ে পড়েন সরস্বতী দেবী। দুধ, সরবত ইত্যাদি খেয়েই এত বছর কাটিয়ে ফেলেছেন। আর কখনও সখনও সপ্তাহে একটা মাত্র কলা।

তিনি জানিয়েছেন, এর জন্য তার শরীরে কোনও প্রভাব পড়ে না। চাষের কাজে মাঠে যান রোজ এবং পরিশ্রমও করেন।

সরস্বতী দেবীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এমনও সময় গিয়েছে, যখন টানা তিন চারদিন কোনও কিছু পানও করেননি তিনি। শুধু একটা কলা খেয়েই দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন।

(Visited ১৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত

রাজবাড়ীতে নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা

বরিশালে করোনাকালে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন রোটারি ক্লাব

হত্যার রাজনীতি ছেড়ে নির্বাচনে অংশ নিন – প্রধানমন্ত্রী

‘বর্ষসেরা বিজ্ঞাপন নির্মাতা’ রাজীব

বিচার বিভাগ, আইন বিভাগ সহ নির্বাহী বিভাগ সরকারের কাছে নিরাপত্তাহীনতা হয়ে পড়েছে, মজিবর রহমান সরোয়ার

বরিশালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনঃ বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

বরিশালে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদকে বিআরইউ’র সংবর্ধনা

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো; এমপি শাহে আলম

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি