শুক্রবার , ১৭ নভেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘শনিবারের নাগরিক সমাবেশ রাজনৈতিক পাল্টাপাল্টি সমাবেশ নয়’

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১৭, ২০১৭ ১১:০৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশ কোন পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ নয়। এ সমাবেশ সবার বলে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বাধীনতার অস্তিত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারাই এ সমাবেশে উপস্থিত হবেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির সমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নাগরিক সমাবেশ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি ধরনের কোন সমাবেশ নয়। আর আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোন ধরনের কর্মসূচি পালন করে না। বিএনপির ১২ নভেম্বরের সমাবেশের অনেক আগেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই আওয়ামী লীগের নাগরিক সমাবেশকে ফলো করে পাল্টাপাল্টি সমাবেশ করেছে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটির উদ্যোগে শনিবার বঙ্গবন্ধুর এ ভাষণ দেওয়ার স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
নাগরিক কমিটির আহ্বায়ক এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত

বরিশাল বোর্ডে শতভাগ পাশ ৫০ বিদ্যালয়ের, কেউ পাশ করেনি ৩ বিদ্যালয়ে

অভিভাবকদের আগে ভালো মানুষ হতে হবে : আইজিপি

সঙ্কট কেটে যাওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়া ক্রিকেটে!

বরিশালে এক বছর বিমান বাংলাদেশ বন্ধ থাকার পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফের চালু হলো বিমান

How many people die in road accidents in the country every year?……………..rm.

বরিশালের মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন বেজার নির্বাহী সদস্য হারুনুর রশিদ

জরুরি বিভাগ স্থাপনে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ