মঙ্গলবার , ২১ নভেম্বর ২০১৭ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২১, ২০১৭ ৮:৩৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জে তিনটি অভিজাত রেস্তোরাঁ ও তিনটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চালানো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের চালানো ওই অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে মাদক বিক্রেতা মন্টু সেখকে (২৮) ৬ মাস এবং   মাহমুদুল হাসান (৩০) নামে এক ল্যাব টেকনোলজিস্টকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম। এ সময় স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি তানভীর ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক, বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক আমিনুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাঈম মো. কাজী নুরুন্নবী উপস্থিত ছিলেন।

(Visited ১৮ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা