শনিবার , ২৫ নভেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাউল বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন বারী সিদ্দিকী

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ২৫, ২০১৭ ১২:৩৭ পূর্বাহ্ণ

চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকী। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিল্পীর নিজ হাতে গড়া কার্লি গ্রামের বাউল বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বিকাল সাড়ে তিনটায় নেত্রকোনা জেলা শহরে বারী সিদ্দিকীর লাশবাহী এম্বুলেন্স পৌঁছালে হাজারো ভক্তদের ঢল নামে। বিকাল সাড়ে ৪ টায় প্রিয় শিক্ষাঙ্গণ নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা সম্পন্ন হয়।

জানাজায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিএনপি, কমিউনিস্ট জাসদসহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মী, জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী, শতদল শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক নেতাকর্মীরা অংশ নেন।

পরবর্তীর্তে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করে সাড়ে ৬ টায় রৌহা ইউনিয়নের কারলি গ্রামে নিজ প্রতিষ্ঠিত বাউল বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় বিভিন্ন গ্রামের মানুষ শেষবারের মতো প্রিয় শিল্পীকে এক নজর দেখার জন্য ভীর জমান।

সরকারি কলেজ মাঠে জানাজায় অংশ নেন, বিচারপতি ওয়াবায়দুল হক শাহীন, জেলা প্রশাসক ড, মুশফিকুর রহমান, ঢাকা থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক পিপি এডভোকেট গোলাম মোহাম্মদ বিমল।

উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মুস্তাফিজুরর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সানাওয়ার হোসেন ভুইয়া, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ.ফ.ম রফিকুল ইসলাম আপেল, সম্পাদক জিয়াউর রহমান খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা যুবলীগের আহ্য়বাক মাসুদ খান জনিসহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরবর্তীতে নিজ প্রতিষ্ঠিত কারলি গ্রামের বাউল বাড়িতে জানাজায় অংশ নেন যুব ও ক্রীড়া বিষয়ক উপ মন্ত্রী আরিফ খান জয়। এসময় নেত্রকোনা কলমাকান্দা আসনের এমপি ছবি বিশ্বাস ফুলেল শ্রদ্ধা জানান।

(Visited ২৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে কর্মহীন বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

বরিশালে শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী

বরিশালে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ এর শুভ উদ্বোধন

বছরের সবচেয়ে আকর্ষণীয় অফার নিয়ে এলো স্যামসাং

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৮ পদে নিয়োগ হবে ১৭৭ জন

ক্যান্সারে আক্রান্ত শিশুর স্বপ্ন পূরণ

উজিরপুর-সাতলা সড়কের সোলার প্যানেলের উদ্বোধন করেন এমপি-শাহে আলম

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো; এমপি শাহে আলম

ভালোবাসা

প্রেমে পড়লে মাথা কাজ করে না!

এবার শিক্ষক-শিক্ষার্থীদের সন্ত্রাসী বললেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি!