শুক্রবার , ৬ জানুয়ারি ২০১৭ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

গণহত্যা-নির্যাতনের প্রমাণ পায়নি মিয়ানমার!

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ৬, ২০১৭ ১০:২৬ অপরাহ্ণ

মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডুতে কোন ধরনের গণহত্যা বা ধর্মীয় নিপীড়নের অভিযোগের সত্যতা পায়নি দেশটির সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিশন।

রোহিঙ্গা মুসলিমদের পুলিশী নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর চার পুলিশ কর্মকর্তাকে আটকের ঘটনার একদিন পর তদন্ত কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয়েছে মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে।

রিপোর্টে বলা হয়েছে, ‘মংডুর বাঙালি অধিবাসীদের সংখ্যা, মসজিদ ও ধর্মীয় স্থাপনাই প্রমাণ করে সেখানে কোন গণহত্যা বা নিপীড়নের ঘটনা ঘটেনি।’

কমিশন বলছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তাদের জানিয়েছে যে, দায়িত্বে থাকা কারও বিরুদ্ধে ধর্ষণ, অবৈধ আটক, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ সেগুলোর বিষয়ে যথাযথ প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।

ধর্ষণের বিষয়ে তদন্তের সময় গ্রামবাসী ও স্থানীয় নারীদের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়ার মতো যথেষ্ট প্রমাণ পায়নি বলে ওই রিপোর্টে দাবি করেছে তদন্ত কমিশন।

বিবিসির খবরে বলা হয়, অগ্নিসংযোগ, অবৈধ আটক ও নির্যাতনের অভিযোগ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

গত অক্টোবরে রাখাইনে বিরুদ্ধে সেনা অভিযানে ব্যাপকভাবে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এ ঘটনায় বহু রোহিঙ্গা হত্যাকাণ্ডের শিকার হয় এবং প্রাণ বাঁচাতে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। যদিও মিয়ানমারের তরফ থেকে শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এসব ঘটনায় মিয়ানমার কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনাও করেছে। এমন পটভূমিতে অভিযোগ গুলো তদন্তের ঘোষণা আসে মিয়ানমারের দিক থেকে তবে এ তদন্ত কমিশন নিয়েও বিতর্ক হয়েছে, কারণ তদন্ত কমিশনের প্রধান করা হয়েছে একজন সাবেক সেনা কর্মকর্তা যাকে সম্প্রতি যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করেছে।

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে নগরী থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক-৩, মটরসাইকেল জব্দ

কিছু মামলার কারণে ৫৭ ধারা প্রশ্নবিদ্ধ

Drake accused of getting woman pregnant, but rapper doesn’t believe he’s the father .

বরিশালে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে অসহায় শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ।

৭৮ হজযাত্রী রেখেই চলে গেল সৌদি বিমান

এসএসসির ফরমপূরণে অতিরিক্ত অর্থ নেয়ায় দুদকের অভিযান

উদ্বেগের কিছু নেই, আমরা নতুন করে কোন ট্যাক্স বাড়াবো না : বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশালে কবি জীবনানন্দ দাশের বাড়ি পুনরুদ্ধারে চার দফা দাবি

পায়রাবন্দরে পন্য খালাসের মাধ্যমে ১০৮ কোটি টাকা রাজস্ব অর্জণ করেছে কাস্টম হাউজ

ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর কয়েক মিনিট কী কথা হয়েছিল?