মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাজের সিনেমায় তাহসান

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২, ২০১৮ ১২:১৬ পূর্বাহ্ণ

গায়কের পাশাপাশি নায়ক হিসেবেও বেশ জনপ্রিয় তাহসান। আর তারই জের ধরে এবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নাম ঘোষণা করেছেন নির্মাতা।

জানা গেছে, ‘যদি একদিন’ ছবিতে তাহসানকে দেখা যাবে ফয়সাল চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ আমার পছন্দের একজন নির্মাতা। তার পরিচালিত ছবিগুলো দেখেছি। আমরা একসঙ্গে নাটকে কাজ করেছি হাতেগোনা। এবার তার ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে।’

‘যদি একদিন’-এ তাহসানের চরিত্রটি কেমন? উত্তরে এই গায়ক-নায়ক তারকা বললেন, ‘আসলে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আরও। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলবো না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

এদিকে তাহসানকে ধন্যবাদ জানিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, ‘ফয়সাল চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি হতে যাচ্ছে ‘যদি একদিন’। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

(Visited ২০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নে বাধা আসলেও মোকাবেলা করেই কাজ করবো : আইভী

বাদ পড়েছেন সৌম্য-মোসাদ্দেকঃজিম্বাবুয়ে সিরিজে নতুন মুখ ফজলে রাব্বী

করোনায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু, ১৫০৮ রোগী শনাক্ত

মূর্তি সরিয়ে ধর্মের প্রতি সম্মান জানানো হয়েছে : আইনমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটি

বরিশালে শিক্ষার্থীদের মাঝে খান বাহাদুর আজিজ উদ্দিন আহম্মেদ ট্রাষ্টের অর্থায়নে স্বর্ণপদক প্রদান

বিপিএলে আজ দুই ম্যাচ।।

ঢাকার ১৬ ইউনিয়নকে ৩৬ ওয়ার্ডে বিভক্ত করে গেজেট

ঝালকাঠি পৌরসভার কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা