বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম দুদকের হাতে গ্রেপ্তার

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৮, ২০১৮ ১:১৪ পূর্বাহ্ণ

পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার রাত ৮টার দিকে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সেতাফুল কিশোরগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে অসৎ উদ্দেশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অননুমোদিত এলএ-কেস (ভূমি অধিগ্রহণ মামলা) এর বিপরীতে সরকারের নগদ পাঁচ কোটি টাকা আত্মসা‍ৎ করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয় ও বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের সদস্যরা তাকে গ্রেফতার করে।

(Visited ২৩ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচী দেখে নিন

তিন হাজার স্কুলভবন নির্মাণ হচ্ছে ।।

ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করল রবি

মোবাইল ব্যবহার করায় ৬ জনের এক মাস করে কারাদণ্ড

বরিশাল শেবাচিমে কমছে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা, বাড়ছে সুস্থ্য হওয়ার সংখ্যা

পাকিস্তানের সিনেটে প্রথম হিন্দু নারী সদস্য

বরিশালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজি, আটক- ০১

পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরাসরি সেবা দিচ্ছে উপজেলা নির্বাচন অফিস বরিশাল সদর।।