রবিবার , ২২ জানুয়ারি ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সাবেক প্রেমিকের মুখে প্রেমিকার অ্যাসিড নিক্ষেপ!

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ২২, ২০১৭ ৩:৪২ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ:

ভারতের ব্যাঙ্গালোরে সাবেক প্রেমিককে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, অ্যাসিডে দগ্ধ ব্যক্তি সম্প্রতি মেয়েটির সঙ্গে তার চার বছর ধরে চলা সম্পর্কের ইতি টেনেছিলেন।

শহরের পুলিশ বলেছে, এটাই কোনো পুরুষকে নারীর দ্বারা অ্যাসিড ছোড়ার প্রথম ঘটনা। সব ক্ষেত্রেই দেখা যায়, মেয়েরা পুরুষদের ছোড়া অ্যাসিড সন্ত্রাসের শিকার হন।

‘আমাদের গত ১২ বছরের রেকর্ড অনুসারে এমন কোনো কেস নেই যেখানে কোনো মেয়ে একজন পুরুষকে অ্যাসিড ছুড়েছে’- বিবিসিকে এমনটাই বলেছেন ব্যাঙ্গালোর পুলিশের ডেপুটি কমিশনার এমএন আনুচেথ।

অ্যাসিডে জয়াকুমার পুরুষোত্তম নামে ৩২ বছর বয়সী ওই যুবকের মুখমণ্ডলের ডানদিকের কিছু অংশ, চোখ, গাল এবং কপালের কিছু অংশ ঝলসে যায়। তবে তার চোখ নষ্ট হয়নি, জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

পুরুষোত্তম পুলিশকে বলেন, তার বান্ধবী লিডিয়া ইয়েশপাউল একজন নার্স হিসেবে কাজ করতেন। মিজ ইয়েশপাউল তাকে বিয়ে করতে চাইতেন। তবে মিস্টার পুরুষোত্তমের বাবা-মা এই সম্পর্ক মানতে রাজি হননি। কারণ তাদের দুজনের ধর্ম ভিন্ন। একজন খ্রিস্টান এবং আরেকজন হিন্দু সম্প্রদায়ের।

তিনি আরও জানান, তিন মাস আগে এই সম্পর্ক শেষ করে দিয়ে তিনি বিয়ের জন্য নতুন কাউকে খুঁজছিলেন।

কাজ শেষে সে বাড়ি ফেরার সময় রাস্তায় এই অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে এবং লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পরপরই মিজ ইয়েশপাউল আটক হন।

তার বিরুদ্ধে হত্যা-চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং বুধবার আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়