মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চিঠি পড়ে হাসপাতালে ট্রাম্পের পুত্রবধু!

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ

সাদা পাউডার লাগানো চিঠি পাওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধু ভেনেসা ট্রাম্পকে।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে ম্যানহাটন শহরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (ট্রাম্পের বড় ছেলে) বাড়িতে ওই চিঠিটি আসে।

নিউ ইর্য়ক পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানায়, সোমবার আসা চিঠিতে সাদা পাউডার লাগানো ছিল। এর পরই ভেনেসাকে হাসপাতালে পাঠানো হয়।

ম্যানহাটন ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ভেনেসার অভিযোগ পাওয়ার পর ওই বাড়ি থেকে আরও তিনজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কী ধরনের সমস্যা হয়েছে তা জানানো হয়নি।

এক টুইট বার্তায় ধন্যবাদ জানিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, এ ঘটনায় তার স্ত্রী ও সন্তানদের কোনো ক্ষতি হয়নি। কেউ কেউ বিরোধী মনোভাব প্রকাশের জন্য এ ধরনের কাজ করতে পারেন। সেটা সত্যিই ন্যাক্কারজনক।

এ বিষয়ে টুইট করেছেন ভেনেসাও। টুইটে তিনি নিউইয়র্কবাসীকে ধন্যবাদ জানান।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স জানান, সোমবার দুপুরে প্রেসিডেন্ট ট্রাম্প তার পুত্রবধু ভেনেসার সঙ্গে কথা বলেছেন।

(Visited ৩২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম জীবন নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

বিসিসি নির্বাচনঃবিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে : আব্বাস

‘ডিজিটাল দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরিতে পরিকল্পনা গ্রহণের বিকল্প

মারা গেলেন ‘বিশ্বের বয়স্ক মানুষ’

বিএনপির ইফতার মাহফিল পণ্ড করে দিল ছাত্রলীগ

ভয়াল সিডরের ১৫ বছর : আজও তাড়া করে ভয়াল স্মৃতি

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান।

বরিশালে দ্বিতীয় দিনও চলছে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

বরিশাল বিভাগে জব্দ ১ লাখ লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রি

বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বরিশাল জেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপে বরগুনা চ্যাম্পিয়ন।