মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মেঘ আর পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালী।।

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ২৪, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ

রির্পোটঃফারজানা শারমিন:

আকাশের নীল এসে যেন দিগন্ত ছুঁয়েছে। চারদিকে যতদূর চোখ যায়, ছোট-বড় সবুজ পাহাড়। উপর থেকে দৃষ্টি দিলে যেন সবুজ সমুদ্রের ঢেউ। তার নাম সাজেক ভ্যালী। অনেকে একে বাংলাদেশের ভূস্বর্গ বলে থাকেন।

একটি থেকে আরেকটি পাহাড়ের মাঝে যেন আটকে আছে সাদা মেঘের ভেলা। সাজেকের চারপাশটা যেন এক সজীব ছবি। দেশের বৃহত্তম ইউনিয়ন সাজেক। পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় এ ইউনিয়ন।

তবে সাজেকে যেতে হয় খাগড়াছড়ি সদর থেকে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা এবং বিকাল ৩টায় বাঘাইহাট আর্মি ক্যাম্পে রিপোর্ট করার পর সব গাড়ি একসঙ্গে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে গেছে আঁকা-বাঁকা পিচঢালা সড়ক। যাওয়ার পথে কখনো গাড়িগুলো আকাশের দিকে, কখনো পাহাড়ের গহীনের দিকে চলতে থাকে। সড়কের পাশে দাঁড়িয়ে পাহাড়ি শিশুরা হাত নেড়ে অতিথিদের অভিবাদন জানায়।

খাগড়াছড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার পাহাড়ি পথের শেষে সাজেক। সমুদ্রপিষ্ট থেকে প্রায় ১ হাজার ৮০০ ফুট উচ্চতায় পাকা সড়কের দু’পাশে পায়ে হেটে চলার জন্য রয়েছে পরিচ্ছন্ন ফুটপাত। পাহাড়িদের এবং পর্যটকদের জন্য রয়েছে রঙ্গিন সব কটেজ। পাহাড়ের উপত্যকায় সাজানো-গোছানো শহরের নাম সাজেক। যা পর্যটকদের দৃষ্টি কাড়ে।

সাজেকে রুইলুই ও কংলাক নামে দুটি পাড়া রয়েছে। পর্যটকরা অবস্থান করেন রুইলুই পাড়ায়। সেনাবাহিনী পরিচালিত সাজেক ও রুনময় নামে দুটি রিসোর্ট রয়েছে। এছাড়া বেসরকারি উদ্যোগে বেশ কিছু রিসোর্ট রয়েছে পাহাড়ের ঢালে। এসব রিসোর্টের বারান্দায় বসেই মেঘ-পাহাড়ের মিতালী দেখার সুযোগ মেলে।

কংলাক পাড়ায় গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ নেই। এজন্য পায়ে হেঁটে পাহাড় বয়ে উঠতে হয়। সাজেকে এটাই সবচেয়ে উঁচুস্থান। কংলাক পাড়া থেকে এক নজরে সাজেক দেখার সুযোগ মেলে। তবে সাজেকে হ্যালিপ্যাডে পর্যটকরা গোধূলী বরণ করেন। এখানে বসেই দল বেধে গান ধরেন পর্যটকরা।

সন্ধ্যা নামার পরে অনেকে ফানুস উঁড়িয়ে দেন। তবে অন্ধকারটা ঘনিভূত হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ফিরে আসেন রুইলুই পাড়ায়। এখানে সড়কের পাশে পাহাড়িরা কমলা, আনারস, কলা, পেঁপেসহ বিভিন্ন ফল বিক্রি করেন। পাহাড়ের এসব ফল খুব সুস্বাদু।

যেভাবে যাবেন

প্রথমে যেতে হবে খাগড়াছড়ি অথবা দিঘীনালা। রাজধানী থেকে শান্তি পরিবহন, বিআরটিসি (এসি বাস), সেন্ট মার্টিন (এসি বাস), শ্যামলী, সৌদিয়া, ঈগল, এস.আলম পরিবহনে খাগড়াছড়ি এবং দিঘীনালায় সরাসরি যাওয়া যায়। ভাড়া ৫৮০ টাকা (খাগড়াছড়ি) ৬শ’ টাকা (দিঘীনালা)।

চট্টগ্রাম থেকে প্রতি একঘণ্টা পরপর শান্তি পরিবহনের গাড়ি ছাড়ে, ভাড়া ১৯০ টাকা। তাছাড়া চট্টগ্রামের লোকাল বাসেও যাওয়া যায়।

খাগড়াছড়ি অথবা দিঘীনালা থেকে ভাড়ায় চাঁদের গাড়ি, ৩ হাজার ৫শ’ থেকে ৪ হাজার টাকা, সিএনজি ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা অথবা মোটরবাইক ১ হাজার থেকে ১ হাজার ২শ’ রির্জাভ করে সাজেক ঘুরে আসতে পারবেন।

সাজেক যাওয়ার পথে বাঘাইহাট জোনে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর এট্রি করতে হবে।

যেখানে থাকবেন

সাজেক এলাকায় থাকার জায়গা নেই। তাই রাতে থাকার জায়গা আগে থেকেই ঠিক করতে হবে। দল বড় হলে প্রস্তুতি নিতে হবে আগে থেকেই।

থাকার জন্য আছে, রূনময় রির্সোট (বিজিবি পরিচালিত), সাজেক রির্সোট (সেনাবাহিনী পরিচালিত) আলোর রির্সোট এবং ক্লাব হাউস। সাজেকবাসীদের পরিচালিত কয়েকটি দোকানে খাওয়ার ব্যবস্থা আছে। তবে সেক্ষেত্রে আগেই তাদের জানাতে হবে।

প্রয়োজনীয় তথ্য

সাজেক অনেক দুর্গম জায়গা। এখানে বিদ্যুৎ সংযোগ নেই। যাও আছে তা মূলত সৌর বিদ্যুৎ নির্ভর। উঁচু জায়গা বলে পানীয় জলের সংকট আছে। তাই খাওয়ার পানি সঙ্গে নেওয়া উচিত।

সাজেক বিষয়ক যে কোনো তথ্য কিংবা সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন ০১৫৫৬-৭১০০৪৩, ০১৮১৫-৮৫৬৪৯৭ (সিএইচটি ট্র্যাভেল)।

 

(Visited ১৩১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া করায় খুন হয় কলেজ ছাত্র ইমরান

রায়ের কপি পেতে বিচারপ্রার্থীদের যেন ঘুরতে না হয়: রাষ্ট্রপতি

এসএসসিতে বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৩১৫

রাশিয়ায় নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন নাভালনি

আরব আমিরাতে খেলার অনুমতি পাচ্ছেন সাকিব!

পদ্মা সেতু বাংলাদেশের অহংকার: সাবেক গভর্নর আতিউর রহমান

বরিশাল কেন্দ্রীয় কারাগারে গণশিক্ষা সেলাই প্রশিক্ষণের উপকরণ ও টিভি বিতরণ করেন জেলা প্রশাসক

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু

১১তম সংসদ নির্বাচন উপলক্ষ্যে র‌্যাব-৮ এর আওতাধীন ১১টি জেলায় নিরাপত্তা টহল ব্যবস্থা জোরদার

বরিশালে বাল্যবিবাহ বন্ধ করল বি এইচ আর সি বরিশাল মহানগরের ২৩ নং ওয়ার্ড কমিটি