রবিবার , ১ এপ্রিল ২০১৮ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে কোচিং সেন্টারে অভিযান ৩ কোচিং সেন্টার বন্ধ

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১, ২০১৮ ১০:৫৭ অপরাহ্ণ

আগামীকাল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ অভিযান চালিয়ে বরিশালের ৩টি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে প্রসাশন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরীর নতুন বাজার ও বগুড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ৩টি কোচিং সেন্টার বন্ধ করে দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয় ২৯ মার্চ থেকে এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়। তারপরও বরিশালে অনেকস্থানে কোচিং চলছে। এর প্রেক্ষিতে নতুন বাজারের ফেইথ এবং বগুড়া রোডের স্টুডেন্ট ও শিখন কোচিং সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোচিং সেন্টার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা দিয়ে ক্ষমা চায়। পরে তাদের সতর্ক করে দেওয়াসহ কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান।

(Visited ২০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বসুন্ধরা কোভিড হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ

খালেদা জিয়ার বক্তব্য নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

ষোড়শ সংশোধনী রায় পুনর্বিবেচনার জন্য সরকার তৈরি হচ্ছে

বরিশালে ৫ দিন ব্যাপী মামলা তদন্ত ও কেস ডায়েরী লিখন প্রশিক্ষণ কোর্স শুরু

ঘুরে দাঁড়িয়ে ড্র, বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট বাংলাদেশের

কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবিও প্রধানমন্ত্রী মেনে নেওয়ার কথা বলেছিলেন।

পুলিশকে ‘জানোয়ার’ বললেন ড. কামাল, ক্ষেপে গেলেন সিইসি

ঝালকাঠির রাজাপুরে মাকে জিম্মি করে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

একসঙ্গে দুই ছেলের মৃত্যু, কান্না থামছেই না নুরুদ্দিনের!

বরিশালে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি দোকান খোলা রাখার অপরাধে ২২ হাজার টাকা জরিমানা