রবিবার , ৬ মে ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ৬, ২০১৮ ১১:০১ অপরাহ্ণ

বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ১১ শতাংশ। বিগত বছরের মতো এ বোর্ডে গড় পাসের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবারও ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

এ বছর মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ০২ ও ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ২৩ শতাংশ। বোর্ডে মেয়েরা ১ হাজার ৮০১টি ও ছেলেদের মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ৬৬১টি।

আর বিষয় ভিত্তিতে পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে রোববার (০৬ মে) বেলা সোয়া ১১টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক।

বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এবার ১ হাজার ৪২৫টি স্কুল থেকে ১ লাখ ৩ হাজার ৯১১ জন পরীক্ষার্থী ১শ’ ৭২টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, এবছর গণিত ও ইংরেজিতে পরীক্ষার্থীরা তুলনামূলক খারাপ করেছে। গণিত শিক্ষকের সংখ্যা কম হওয়ায় এমনটা হতে পারে। পাশাপাশি মফস্বলে বিজ্ঞানের শিক্ষকের ঘাটতি রয়েছে।

তিনি বলেন, মেয়েদের ভালো করার পেছনে বৃত্তি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি ‍গুরত্ব পাচ্ছে। পাশাপাশি মেয়েরা পড়াশোনায় বাড়িতে বেশি সময় দিয়ে থাকে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত