শনিবার , ২১ জুলাই ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

খন্দকার ইসমাইল ও ঊর্মিলার ‘সেই চোখ’

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২১, ২০১৮ ১:৫২ পূর্বাহ্ণ

খন্দকার ইসমাইল উপস্থাপক হিসেবেই বেশ জনপ্রিয়। অন্যদিকে এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এবার এ দু’জনের রসায়ন দেখা যাবে একটি টেলি ছবিতে। ‘সেই চোখ’ শিরোনামের একটি টেলি ছবিতে তারা দু’জন জুটিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে এটির শুটিং শেষ হয়েছে বলে জানান খন্দকার ইসমাইল। অভিনয়ের পাশাপাশি নির্মাণ করেছেন তিনি নিজেই। ফলে চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু।

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে খন্দকার ইসমাইল বলেন, ‘আগে থেকে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই অভিজ্ঞতা টেলি ছবিতে কাজে লাগিয়েছি। আমার মনের মতো করে টেলি ছবিটি নির্মাণ করেছি। গতানুগতিক কোনো গল্পর টেলি ছবি নয়। দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন।’

প্রায় বিশ বছর পর মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। খন্দকার ইসমাইল বর্তমানে এটিএন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো, ঈদের বাজনা বাজেরে’ নিয়মিত উপস্থাপনা করছেন।

প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. এনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত ’নাটকে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু, ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’-এর উপস্থাপক ছিলেন। এদিকে ঊর্মিলা অভিনয় ও নাট্য সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালগামী লঞ্চের ধাক্কায় গরু বোঝাই ট্রলার ডুবি

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তায় প্রদান।বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তায় প্রদান।

বরিশালে ফায়ার সার্ভিস ও খাদ্য কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ: আহত-২, আটক-১

‘কওমি জননী’ উপাধি পেলেন শেখ হাসিনা

এফআর টাওয়ারের ত্রুটি-বিচ্যুতি তদন্তে কাজ শুরু

নিউজ এডিটস কাউন্সিলের শীর্ষ পদের আরও ৫ সদস্যের অব্যহতি

বাকেরগঞ্জ উপজেলা আঃলীগ সমর্থক গোষ্ঠীর সাধারণ সভায় ৭১ সদস্য কমিটির অনুমোদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

কুয়াকাটায় এসএসসির উম্মুক্ত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মহিলাসহ তিনজনের এক বছরের কারাদন্ড

অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেশমের