শনিবার , ২১ জুলাই ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ফ্রান্সের পর যুক্তরাষ্ট্রকেও হারাল ‘বাংলাদেশ ফুটবল দল’

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২১, ২০১৮ ১:৫৫ পূর্বাহ্ণ

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ ইউনিফাইড দল। আজ স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের জয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল ২-১ গোলে।

ইউনিফাইড ফুটবল দলটি প্রতিবন্ধী ও শারীরিকভাবে সুস্থ ফুটবলারদের সমন্বিত দল। মোট ১৫ জনের দলে আটজন শারীরিক প্রতিবন্ধীর সঙ্গে সাতজন সম্পূর্ণ সক্ষম ফুটবলার খেলতে পারছেন। একাদশে খেলতে পারেন ছয়জন প্রতিবন্ধীর সঙ্গে পাঁচজন সক্ষম খেলোয়াড়।

আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধেই সোহানুর রহমান সোহানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আতিফ ও আহসানুর রহমত। স্বাগতিকেরা বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে সাত দফা দাবিতে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি বাবু আটক

বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়স বাড়ছে না: অর্থমন্ত্রী

বিপিএলে বরিশাল নামের দল চেয়ে দূর্বার তারুণ্যের মানববন্ধন অনুষ্ঠিত

অনেক সংগ্রামের সাথী ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত : প্রধানমন্ত্রী

চ্যানেল আই’র প্রকৃত ও জীবন এ স্লোগান নিয়ে বরিশাল নগরীতে র‌্যালি ও আলোচনা সভা

বরিশালে একুশে পদকপ্রাপ্ত নিখিল সেন এর মহাপ্রয়াণ উপলক্ষে স্মরণাঞ্জলি অনুষ্ঠিত

গায়ের রং ফর্সা করার অ্যাপ নিয়ে বিতর্ক

বিপিএলে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি আটক