শনিবার , ২৮ জুলাই ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দেশের দ্রুততম মানব তিনি

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ২৮, ২০১৮ ১:১১ পূর্বাহ্ণ

টানা সাতবারের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। আজ কী আরও একবার সেরা হয়ে দেশের দ্রুততম মানবের খেতাবটি নিজের করে রাখবেন মেজবাহ? যাঁরা অ্যাথলেটিকস ট্র্যাকের ন্যূনতম খোঁজখবর রাখেন, তাঁদের বেশির ভাগ মানুষের উত্তরই ছিল হ্যাঁ। কিন্তু মেজবাহর সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছে বিকেএসপির হাসান মিয়া। হাসান যেন আড়াল থেকে বের হয়ে দ্রুততম মানব হয়ে ঘোষণা দিল, ‘আজ থেকে বাংলাদেশে আমিই সবচেয়ে জোরে দৌড়াই।’

আজ ১৪তম সামার অ্যাথলেটিকসে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে সোনা জিতেছে বিকেএসপির এই ছাত্র। শ্রেষ্ঠত্ব হারানো মেজবাহ সময় নিয়েছেন ১০.৯০ সেকেন্ড। মেজবাহর হতাশার দিনে টানা সাতবার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড ছুঁয়েছেন নৌবাহিনীর শিরীন আক্তার (১২.২০ সেকেন্ড)।

বিকেএসপিতে নবম শ্রেণিতে পড়া হাসানের বয়স ১৬। জাতীয় পর্যায়ে এবারই প্রথমবারের মতো অংশ নিয়েই চমক উপহার দিল। তবে হাসানকে নিয়ে আশাবাদী ছিলেন কোচ আবদুল্লাহ হেল কাফি। শিষ্য যে পারবে, তা আগে থেকেই নাকি আন্দাজ করতে পেরেছিলেন কাফি। বিকেএসপিতে হাতের তালুতে হাসানকে গড়ে তুলছেন কাফি, তাঁর চেয়ে ভালো আর কেই-বা চেনে হাসানকে।

কুমিল্লার মুরাদনগরের সীমানার পাড় গ্রামে অ্যাথলেটিকস পরিবার থেকে উঠে এসেছে হাসান। বড় দুই ভাই জীবন মিয়া ও ফারুকুল ইসলাম অ্যাথলেট ছিলেন। বড় ভাইয়ের উৎসাহেই বিকেএসপিতে ভর্তি হওয়া।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বুলগেরিয়ায় সড়ক দুর্ঘটনার জেরে তিন মন্ত্রী বরখাস্ত

‘তরুণরাই বিশ্ব জয় করবে’-পলক

ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ ফিলিস্তিনি এমপির

ইসি

গুরুত্বপূর্ণ বরিশালের দেড় হাজারের ওপরে ভোটকেন্দ্র

চাকরি করতে গিয়ে কিডনি খুইয়ে ফিরলেন যুবক!

চলন্ত ট্রেনে আগুন, চালক-ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা যাত্রীদের

বরিশাল বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

১১০ টাকায় তেল বিক্রির ঘোষণা দিয়ে হঠাৎ স্থগিত করলো টিসিবি

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বরিশালে অপরাধ প্রবণতা কমে আসছে।।

বরিশালে নানা আয়োজনে যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।