সোমবার , ৩০ জুলাই ২০১৮ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

হ্যাক হয়েছিল সাব্বিরের ফেসবুক

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ৩০, ২০১৮ ১:১৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই সমর্থককে অশ্লীল গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সাব্বির রহমানের বিরুদ্ধে। তৃতীয় ওয়ানডের আগে এ বিষয় নিয়ে সরগরম হয়ে উঠেছিল ফেসবুক। বিষয়টি নজর এড়ায়নি বিসিবিরও। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাব্বিরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে বিসিবি। তবে এমন অবস্থায় সাব্বির বলছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক হওয়াতেই এমন ঘটনা ঘটেছে।

যে ফেসবুক (Shabbir Rahaman Roman) আইডি থেকে ঘটনা ঘটেছিল সেটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সাময়িকভাবে বন্ধ। বিসিবি সেই খুদে বার্তা সমন্ধে অবহিত হওয়ার পর থেকেই এ আইডির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, আজ তাই নিজের বার্তা ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভক্তদের জন্য বানানো অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। তাঁর ফেসবুক আইডিটি নাকি হ্যাক করা হয়েছিল!

সাব্বির বলেছেন, ‘সবাইকে জানানো যাচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এর কারণে গত কিছুদিন আমাকে ঘিরে কিছু অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছে, যার মূলে আমি ছিলাম না। এ কারণে আমি ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার ভক্তদের যতটা ভালোবাসি, ঠিক এটাও বুঝি যে আমার খারাপ পারফরম্যান্সে তাঁরা সমালোচনা করবেন। আমি ভালো খেলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার।’

ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে সাব্বির ১৫ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচের পর সাব্বিরের বর্তমান ফর্ম নিয়ে ফেসবুকে শ্লেষাত্মক মন্তব্য পোস্ট করেন এক ক্রিকেটপ্রেমী। সেই মন্তব্যে সাব্বিরকে (উল্লেখিত নামের অ্যাকাউন্ট) ট্যাগ করেন আরেক ভক্ত। এরপরই উল্লেখিত নামের (সাব্বির রহমান রোমান) সেই অ্যাকাউন্ট থেকে বিতর্কিত খুদে বার্তাটি পাঠানো হয়।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, সম্ভাব্য আচরণবিধি ভাঙার ব্যাপারে বোর্ড ‘যথাযথ ব্যবস্থা নেবে।’ তিনি বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ভক্তদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সে ব্যাপারে খেলোয়াড়দের বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের বিধিনিষেধ নির্দিষ্ট করা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তার সময় তাঁদের ভীষণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু বিষয়টা (সাব্বিরের খুদে বার্তা) প্রকাশ্যে ঘটেছে এবং সেটা বিসিবি জেনেছে, তাই সত্যিই যদি এ ধরনের নিয়মভঙ্গের কিছু ঘটে থাকে তাহলে সেটি শৃঙ্খলা কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।’

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

ওমরাহ্ পালন করেছেন প্রধানমন্ত্রী

বন্ধুদের সামনে নাচতে অস্বীকার করায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

কাতারের অবস্থান অত্যন্ত যুক্তিসঙ্গত : যুক্তরাষ্ট্র

তরমুজের বাজার চড়া, কেজি ৫০-৬০ টাকা

৭টি মসজিদে সাড়ে ৬ লক্ষ অনুদানের চেক হস্তান্তর কর‌লেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে মুক্তিযুদ্ধের বই মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

আবুল হাসানাত আব্দুল্লাহ পুনঃরায় নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানায় জেলা প্রশাসক বরিশাল

বরিশালে স্কুলছাত্রী অপহণের জেরে হামলা-সংঘর্ষ, আহত ৯

উজিরপুর-সাতলা সড়কের সোলার প্যানেলের উদ্বোধন করেন এমপি-শাহে আলম