বুধবার , ১ আগস্ট ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

তালাবদ্ধ ফ্ল্যাটে অভিনেত্রীর পচা লাশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মাহমুদা আক্তার (৩০) নামে এক মডেল ও অভিনেত্রীর পচা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১টার দিকে উপজেলার গোগনগর আলামিননগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদা আক্তার শহরের ‘টপ টেন’ নামক তৈরি পোশাক বিক্রির চেইন শপের বিক্রয় কর্মকর্তার পাশাপাশি মডেলিং করতেন বলে জানা গেছে। সম্প্রতি তিনি কয়েকটি স্বল্প দৈর্ঘ্য নাটিকায় অভিনয় করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মাহমুদার আগের সংসার ভেঙে গেলে শহরের নাগবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তার বাবা আক্কাস আলী নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রহরী হিসেবে কাজ করেন।

তিনি জানান, গত ৩ জুন মাহামুদা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ৭ বছরের কন্যাসন্তানসহ গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের বাসা ভাড়া নেয়। কিন্তু গত কয়েক দিন ধরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

ওসি জানান, সোমবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে মাহামুদার লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, লাশটিতে পচন ধরে গেছে এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। ঘটনার পর থেকে তার স্বামী ও কন্যাসন্তানকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাসার বাইরে থেকে তালা দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।

ওই নারীর স্বামীকে খোঁজা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
চঞ্চল চৌধুরী

কলকাতায় সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ

বরিশালে ইয়াবা ব্যবাসয়ী ডিবি পুলিশের জালে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

বাবুগঞ্জে উদ্ধার কোটি টাকার ভারতীয় শাড়ি বরিশাল ফ্যাশন হাউজের

বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমদের ৭৫ জেল কোরআন শরীফ উপহার

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

জনস্রোতে আটকে গেল সানি লিওনের গাড়ি, অতঃপর…

বেশ কিছু মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে ,এ ধরনের খবর শুনে আমরা উদ্বিগ্ন-অং সান সু চি

বিচার বিভাগ ও সরকার প্রতিপক্ষ নয় : প্রধান বিচারপতি