বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
এর আগে গতকাল ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। কুষ্টিয়া, নোয়াখালী, মানিকগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, শেরপুর, খুলনা, সুনামগঞ্জ ও বান্দরবানে নতুন ডিসি নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। আর এই ১১ জেলার বর্তমান ডিসিদের সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ দেয়া হয়েছে।
সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। জাতীয় নির্বাচনের ছয় মাসেরও কম সময় আগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই রদবদল আনল সরকার।
(Visited ১৪ times, ১ visits today)

















