মঙ্গলবার , ৭ আগস্ট ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বার্নিকাটের গাড়িতে হামলার বিচার চায় যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ৭, ২০১৮ ১:২০ পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে বহনকারী দূতাবাসের একটি গাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চেয়েছে যুক্তরাষ্ট্র।

গত শনিবার রাজধানীর মোহাম্মদপুরে একটি নৈশভোজ শেষে ফেরার সময় ওই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি বার্নিকাটের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ সোমবার কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক কূটনৈতিক পত্রে এ অনুরোধ জানিয়েছে..

ওই হামলার বিবরণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দেওয়া পত্রের একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে দূতাবাস। এতে বলা হয়েছে, নাগরিক অধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাষ্ট্রদূতের বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার রাত ১১টার দিকে তাঁর গাড়িতে হামলা চালায়। রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারীদের মধ্যে দুই ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। হামলার সময় ওই দুই ব্যক্তি চিৎকার করে বলছিলেন, ‘বদিউল আলম সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত।’ হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা। তবে রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তা দলের সদস্যরা যে অক্ষত অবস্থায় ওই এলাকা ছেড়ে গেছেন, তা মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। তবে গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত হানে হামলাকারীরা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা।

এমপিওশিটে মাসের নাম ভুল : আটকে গেল শিক্ষকদের বেতন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শোকজ

যাত্রী হয়রানি বন্ধে বিআইডব্লিউটির হটলাইন

রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে কাজ কর‌বে নিউইয়র্কের দুই প্রতিষ্ঠান।।

বরিশাল জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ

বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বধ্যভূমি ও টর্চার সেলের ডিজাইন হস্তান্তর

শেখ হাসিনা।

উচ্চ আদালত নিয়ে মন্তব্যে নেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ১৭ প্রতারক আটক, ১১ জনের কারাদণ্ড

বিশ্বনেতাদের চোখে পঞ্চাশ বছরের বাংলাদেশ