মঙ্গলবার , ৭ আগস্ট ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৭, ২০১৮ ২:২০ পূর্বাহ্ণ

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদররোড অশ্বিনীকুমার হলের সামনে তারা এই সমাবেশ করে। এর আগে সকালে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলেও সেই বাধা উপেক্ষা করেই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোরলে এক নতুন মাত্রা যোগ করেছিল। আর এই শান্তিপূর্ণ আন্দোলনে সারাদেশে পুলিশ ও ছাত্রলীগ ন্যাক্কারজনক হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করেছে। বক্তারা অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সকল যোক্তিক দাবির দৃশ্যমান বাস্তবায়ন দাবি করেন।

জেলা সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি জোহরা রেখা, ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম, শিক্ষার্থী প্রকৃতি শ্যামলিমা, সিয়াম। সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য অন্বেষা দাস প্রমি।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ০৫ দিনব্যাপি বিপণন পরিকল্পনা ও বিক্রয় প্রসার প্রশিক্ষণ কোর্সের সমাপনী

মাস্টার্স পরীক্ষা: ঢাকার ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত নেই

রাজশাহী মেডিকেলে চান্স পাওয়া বরিশালের হারিছার পাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

বিসিসির তিন সার্ভেয়ারকে মারধর, থানায় মামলা দায়ের

Walton Primo ZX2 mini.

বরগুনায় ফণীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থবিতরণ

কে হবেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক

গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক বদলির ক্ষমতা স্থগিত ।।

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ব্যাপক সফলতা।।